আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীত্ব পদে তৃতীয় বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। গত ৮ ফেব্রুয়ারি ছিল দিল্লির বিধানসভার নির্বাচন। এবং গত ১১ ফেব্রুয়ারি ছিল দিল্লির বিধানসভার নির্বাচনের ফলপ্রকাশ। বিপুল ভোটে জয়ী হয়ে অরবিন্দ কেজরিওয়াল আবারও দিল্লির ক্ষমতায় এসেছেন। বিধানসভা নির্বাচন হয়েছিল মোট ৭০ টি আসনে। যেখানে আম আদমি পার্টি পেয়েছে ৬২ টি আসন এবং বাকি ৮ রি আসন পেয়েছে বিজেপি। ভোট প্রচারের আগে বিজেপি নেতার কটু মন্তব্য দিল্লির মানুষের মনে নেতিবাচক ধারনার সৃষ্টি করেছে যার ফলে তাদের ভোটের জয় সেভাবে হয়নি বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অপরদিকে, দিল্লির মানুষের জন্য কাজ, বিদ্যালয় প্রতিষ্ঠা, সিসিটিভির ব্যবহার, মহিলাদের বিনামূল্যে যাতায়াত, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পানীয় জল এইসমস্ত সুবিধার ফলে আম আদমি পার্টি আবারও ক্ষমতায় আসতে পেরেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ৬২ টি আসনে জয়লাভ করে আজ কেজরিওয়াল তার রাজ্যের অর্থাৎ সাধারণ মানুষের সামনে আগামী পাঁচ বছরের জন্য শপথ নেবেন। দিল্লির সাফাই কর্মী, বাসচালক, স্কুল শিক্ষক সহ দিল্লির পঞ্চাশজন সাধারন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়া দিল্লির ৭ জন সাংসদ ও সদ্য নির্বাচিত ৮ বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন : ১ লা মে থেকে শুরু, এনপিআরের কাজ শুরু করবে এই রাজ্য
বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেজরিওয়াল ‘দিল্লিকেন্দ্রিক’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি এই অনুষ্ঠানে। এছাড়া রামলীলা ময়দানে মঞ্চের সামনে বসার জন্য প্রায় ৪৫ হাজার চেয়ারের বন্দবস্ত থাকবে। পাশাপাশি রামলীলা ময়দানের বিভিন্ন প্রান্তে বসানো থাকছে ১২টি এলইডি জায়ান্ট স্ক্রিন। তার মাধ্যমেও দেখা যাবে শপথগ্রহণের গোটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রায় ১ লক্ষ লোকের জমায়েত হবে বলে মনে করছে আপ নেতৃত্ব। তাই এখানে আগত সকলেই যাতে শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে পারেন, তার সুষ্ঠ আয়োজন রাখা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…