রাজ্য

বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা, প্রতি চার কিমিতে ভাড়া কত বাড়বে?

সেই গত ২০১৮ সালে ভাড়াবাড়ানো নিয়ে আন্দোলনের পরে মাত্র এক টাকা ভাড়া বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। তারপর থেকে আজ পর্যন্ত এখনো এক টাকাও দাম বাড়েনি বাসের ভাড়া। অন্যদিকে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু সেখানে বাসের ভাড়া কেন বাড়বে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বাস মালিক সংগঠন। তাদের দাবি যদি বাসের ভাড়া না বাড়ানো হয় তাহলে তারা আর বাস চালাতে পারবেন না। পাশাপাশি, এই বাসগুলিকে একটি আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। কারণ তাঁদের বক্তব্য, যদি বাসগুলোকে সচল করে আবারো রাস্তায় নামাতে হয় তাহলে প্রচুর খরচ পড়বে।

বিগত কয়েক বছরে জ্বালানির দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে করোনা ভাইরাসের কারণে বাস বেশ অনেকদিন হয়ে গেল বন্ধ রয়েছে। তাই চরম লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। তাই এবারে বাসভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বাস এবং মিনিবাস মালিক সংগঠন। করোনাভাইরাস এর মোকাবিলা করার জন্য গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, তাই বাস মালিকদের আয় একেবারেই তলানীতে। তার সঙ্গে আকাশছোঁয়া জ্বালানির দাম। এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ানো হলে তারা বাস চালাবেন না বলে হুমকি দিয়েছেন বাস মালিক সংগঠন।

তাদের দাবি নিয়ে রবিবার আলোচনায় বসে ছিল বাস মালিক সংগঠনগুলি। সেখানেই নতুন ভাড়া নিযে তারা আলোচনা করেন। তারা জানান ০ থেকে ৪ কিলোমিটার পর্যন্তো ভাড়া থাকবে ১০ টাকা। অর্থাত বাসে উঠলেই আপনাকে ১০ টাকা ভাড়া গুনতে হবে। তারপর থেকে ৮ কিলোমিটার পর্যন্তো ভাড়া ১৫ টাকা। ৮ থেকে ১২ কিমি পর্যন্ত ভাড়া ২০ টাকা এবং ১২ থেকে ১৬ কিমি পর্যন্ত ভাড়া হবে ২৫ টাকা।

মিনিবাসের ক্ষেত্রে ৩ কিলোমিটার পর্যন্ত প্রস্তাবিত ভাড়া ১০ টাকা তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা এবং ৬ থেকে ১০ কিলোমিটার এর জন্য ২০ টাকা। তবে এই প্রস্তাবের সঙ্গে রাজ্য সরকার রাজি হবে কিনা সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর আগেও বহুবার ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন বাস মালিক সংগঠনের নেতারা। কিন্তু তাতে কোথাও কোনো ফল হয়নি। এবার কোন লাভ হবে কিনা সেই নিয়ে চিন্তায় আছেন বাস মালিক সংগঠনের প্রধান মুখেরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026