নিউজ

Bus ticket online: কন্ডাক্টারের খুচরো চাওয়ার দিন শেষ এবার বেসরকারি বাসে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন সবাই

আজকের দিনে অনলাইনে লেনদেন অনেকটাই বেড়ে গিয়েছে এবং বিশেষ করে করোনাভাইরাসের সময় থেকে অনলাইনে লেনদেন অনেকটাই বেড়েছিল। এখনো সেই ধারা অব্যাহত রয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইনে লেনদেন হু হু করে বাড়ছে। এমনকি এখন ফুটপাতের বিভিন্ন দোকানে কিউআর কোড চালু হয়ে গিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে অনলাইনে টাকা মিটানোর প্রবণতা অনেকটা বেশি। ইতিমধ্যেই মেট্রোতে কিউআর কোড নির্ভর টিকেটিং ব্যবস্থা চালু করা হয়েছে। আর এবারে বেসরকারি বাসে এই কিউআর কোড ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে এসেছে বেসরকারি বাস মালিক সংগঠন। এই নিয়ে বেসরকারি বাস মালিক সংস্থা কয়েক দফায় বৈঠক ইতিমধ্যেই করে ফেলেছে। তাতে পরিবহন দপ্তরের তরফ থেকে আগ্রহ দেখানো হয়েছে। এরপর এই বাস মালিকরা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উদ্যোগী হয়ে উঠেছেন।

এতে বাস মালিকদের বক্তব্য ব্যবস্থা চালু হলে একদিকে যেমন খুচরোর সমস্যা মিটে যাবে, তেমনি বাসের টিকিট চুরি করবার বা টাকা চুরি করার প্রবণতা অনেকটা কমে যাবে। তবে তা চালু করতে একটু সময় তো লাগবে। জানা গিয়েছে এর জন্য কি নির্দিষ্ট অ্যাপ থাকবে এবং যাত্রীরা সেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তারপরে, সেই অ্যাপে কত নম্বর বাসে কোথা থেকে কোথা পর্যন্ত যাবেন তা উল্লেখ করে টিকিট করতে পারবেন যাত্রীরা। এর জন্য যাত্রীদের একাউন্ট থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে এবং মোবাইলে একটি মেসেজ পাবেন তারা। বাসে উঠে যাত্রীরা কিউআর কোড স্ক্যান করলে টিকিট মোবাইলে চলে আসবে। সে ক্ষেত্রে কন্ডাক্টর কে মোবাইলের মেসেজ দেখিয়ে দিলে হয়ে যাবে।

যে বাস সংগঠনের তরফ থেকে এই পরিকল্পনা করা হয়েছে সেই সংগঠন আরও জানিয়েছে প্রতিটি বাসের ৩০ টি জায়গায় এই ধরনের কিউআর কোড থাকবে। জানা গিয়েছে পুজোর আগে এই পরিকল্পনা চালু করতে চাইছে বেশ কিছু বাস সংগঠন। বিশেষ করে নিউটাউন এবং সল্টলেক রুটের বেশ কিছু বাসে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথমত এসি বাসে এই টিকেটিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এক্ষেত্রে একটু সমস্যা রয়েছে কারণ অধিকাংশ এসি বাস কিন্তু সরকারি বাস। এখনো পর্যন্ত সরকারি বাসে কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থা নেই। তাই সে ক্ষেত্রে হয়তো প্রথমে সরকারি বাসের মাধ্যমেই এই ব্যবস্থা চালু হবে। এই বিষয়ে সিটি সাবারবান সংগঠনের সম্পাদক টিটু সাহা বলছেন, “আমরা চাইছি কিউআর কোড নির্ভর টিকিট ব্যবস্থা চালু করতে। আমাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে এবং আমরা দ্রুত এই ব্যবস্থা চালু করতে চলেছি।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026