ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business idea: আজকেই বাড়িতে বসে শুরু করে দিন এই দারুন লাভজনক ব্যবসা, ভারত সরকারের সাহায্যে পাবেন দারুন আয়ের সুযোগ

যদি আপনি এই মুহূর্তে নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে মাত্র ৫০০০ টাকা থেকেই আপনি কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারেন। আমরা আজ আপনাকে এমন একটি ব্যবসার কথা বলব যেখানে আপনাকে বেশি টাকা বিনিয়োগ করতে হবে না কিন্তু আপনার লাভ হবে বিশাল মাত্রায়। আজকের দিনে দাড়িয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবসায় অনেকে যুক্ত রয়েছেন। কিন্তু, বর্তমান পরিবেশের কথা মাথায় রেখে এই ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ভারত এবং অন্যান্য দেশের ব্যান করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে খুব কম মাইক্রোনের প্লাস্টিক ব্যবহার করা ভারতে নিষিদ্ধ। সেই কারণে সকলেই বিকল্প ব্যবসার কথা ভাবছেন এবং প্লাস্টিকের বিকল্প খুঁজতে চেষ্টা করছেন। সেই কারণেই এখন জনপ্রিয়তা পাচ্ছে মাটির ভাঁড়ের ব্যবসা। এই ব্যবসায় মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আপনি প্রতি মাসে লাখ টাকা রোজগার করতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, এই ব্যবসাটি শুরু করার জন্য মোদি সরকার শুরু করে দিয়েছে মুদ্রা লোন যোজনা। এই যোজনা ব্যবহার করে আপনি এই ব্যবসায় সুবিধা পাবেন। আপনারা সকলেই জানেন আজ রাস্তায় মাটির ভাড়ের চা বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্লাস্টিকের কাপ ব্যান হয়ে যাবার পরে এখন রেলওয়ে স্টেশনের প্রত্যেকটি দোকানে এই মাটির ভাঁড়ের প্রয়োজন বাড়ছে। এয়ারপোর্ট এবং শপিংমলেও এই ধরনের জিনিস রাখতে শুরু করেছেন অনেকে। তাই যদি আপনি এই ব্যবসা শুরু করেন তাহলে আপনার লাভ হবার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। খাদি গ্রাম উদ্যোগ নিগমের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা কিছুদিন আগে জানিয়েছিলেন,
২০২০ সালে ভারত সরকার এই ধরনের মাটির ভাড় তৈরি করার ২৫ হাজার ইলেকট্রিক চাক বিতরণ করেছিল। অন্যদিকে ১ জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে যায়। তারপর থেকেই এই ধরনের মাটির ভাড় আরো জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং আপনার কি কি দ্রব্য প্রয়োজন হবে এই ব্যবসায়।

এই ব্যবসা শুরু করার জন্য আপনার কাঁচামাল হিসেবে লাগবে শুধুমাত্র ভালো কোয়ালিটির মাটি। নদী অথবা আপনার আশে পাশের কোন পুকুর থেকে এই মাটি আপনি পেয়ে যেতে পারেন। দ্বিতীয় কাঁচামালটি হলো এই মাটির ভাঁড়ের ছাচ। আপনি যেরকম ভার তৈরি করতে চান, সেরকম ধরনের ছাঁচ আপনাকে কিনতে হবে বাজার থেকে। তারপর আপনার প্রয়োজন পড়বে একটি বড় আকারের ভাঁটা। কেবলমাত্র এই তিনটি জিনিস থাকলেই আপনি খুব সহজেই মাটির ভাঁড় তৈরি করার ব্যবসা করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026