Business Idea: সরকারের সাথে গ্রামে শুরু করুন এই ব্যবসা, লাভ হবে লাখ টাকা, শুধু করতে হবে এই কাজ

আজকাল সবাই চাকরির পাশাপাশি নিজের একটা ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন। আপনিও যদি ব্যবসার মাধ্যমে বাম্পার আয় করতে চান তাহলে আজকে থেকেই আপনার পরিকল্পনা শুরু করা উচিত। আজকালকার দিনে তরুণরা ব্যবসার দিকে একটু বেশি ঝুঁকছেন। আজকালকার দিনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার গুলি অনেক ধরনের প্রকল্প চালাচ্ছে এবং এর সুযোগ নিয়ে আপনিও নিজের নতুন ব্যবসা শুরু করতে পারেন। এমন পরিস্থিতিতে হরিয়ানা সরকার গ্রাম বা শহরের বেকার যুবকদের জন্য একটি পরিকল্পনা চালাচ্ছে যার নাম দেওয়া হয়েছে হর হিত স্কিম। এই যোজনার মাধ্যমে আপনি আধুনিক রিটেল স্টোর খুলতে পারেন এবং ঘরে বসেই প্রচুর টাকা আয় করতে পারেন।

সাধারণত রাজ্য সরকার এই সমস্ত দোকানে পণ্য সরবরাহ করে থাকে। এই দোকানগুলির নাম হর হিত স্টোর। এখানে যিনি দোকানদার রয়েছেন তাকে সব জিনিস অনলাইনে অর্ডার করতে হয়। ফলে সরকারের সঙ্গে আপনার সরাসরি ব্যবসা চলবে, মাসখানে কোন মধ্যস্থতাকারীর জায়গা নেই। এরকমই একটি দোকানের ফ্রাঞ্চাইজি যদি আপনি গ্রহণ করেন তাহলে খুব সহজেই আপনি ভালভাবে ব্যবসা শুরু করতে পারেন। সাধারণ মানুষ এই ধরনের দোকান থেকে প্রচুর জিনিস কিনে থাকেন। যেহেতু তাদের বেশি ঘোরাঘুরি করতে হয় না তাই এই ধরনের দোকান হরিয়ানাতে বেশ জনপ্রিয়। তাই এবারে সরকার তরুণদের উন্নতিকল্পে এই নতুন প্রকল্প গ্রহণ করেছে।

যদি আপনি এই দোকান খুলতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। আপনাকে অবশ্যই দ্বাদশ পাশ হতে হবে এবং আপনি গ্রাম বা শহর যে কোন জায়গাতে এই দোকান খুলতে পারেন। আপনাকে একটি অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে এই দোকান খোলার জন্য। আপনার অ্যাপ্লিকেশন মনজুর হয়ে গেলে আপনাকে ১০ হাজার টাকা জমা করতে হবে। আপনার কাছে কম করে হলেও ২০০ বর্গফুট জায়গা বিশিষ্ট দোকান থাকতে হবে। আপনি মাত্র ৫ লক্ষ টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করতে পারেন। এই দোকানে আপনি বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারেন। তার মধ্যে অন্যতম হলো পশুর চারা, ফিড, খল ইত্যাদি।

এছাড়াও আপনি এই দোকানে নামিদামি কোম্পানির বিউটি প্রোডাক্ট রাখতে পারেন। যে কোন স্টেশনারি জিনিস আপনি রাখতে পারেন। ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় যে কোন জিনিস আপনি রাখতে পারেন এই দোকানে। এমনকি ঘরের প্রত্যেক দিনের ব্যবহার করার জিনিস যেমন চা চিনি ইত্যাদি সবকিছুই আপনি রাখতে পারেন। যদি আপনার গ্রামে এরকম কোন দোকান না থাকে, তাহলে আপনি এই দোকান খুলতে পারেন এবং সহজেই নিজের ব্যবসা শুরু করতে পারেন। এই মুহূর্তে হরিয়ানায় দু’হাজারের বেশি এই ধরনের স্টোর চলছে। আর যেহেতু ১০ শতাংশ মার্জিন আপনার থাকবে, তাই সহজেই আপনি মাসে ৫০ হাজার টাকা মতো রোজগার করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026