Business Idea: বাড়িতে বসে শুরু করুন এই জিনিস তৈরির ব্যবসা, আয় হবে একেবারে লাখ টাকায়

আপনারা সবাই জানেন আজকের দিনে ব্যবসা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এখনকার দিনে যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা না করেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না। অনেকেই আজকালকার দিনে চাকরির পরিবর্তে ব্যবসা কে বেছে নিচ্ছে। ব্যবসা করার জন্য সবার আগে দরকার যেটা সেটা হলো ব্যবসার ভালো আইডিয়া। তবে অনেকের কাছেই ব্যবসার ভালো আইডিয়া থাকেনা। যদি আপনার নিজেরও মনে হয় আপনার নিজের একটা ব্যবসা করা উচিত তাহলে এই খবরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জন্য এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেখানে আপনি মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে দু লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নতুন বিজনেস আইডিয়ার ব্যাপারে বিস্তারিত।

আজকের দিনে এমন কোন মানুষ নেই যিনি স্লিপার পড়তে পছন্দ করেন না। এখনকার দিনে বেশ নতুন স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে এই ধরনের স্লিপার এবং ফ্লিপার। আপনারা সহজেই বাড়িতে বসে এই ধরনের স্লিপার তৈরির ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য খুব কম পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয় এবং খুব কম খরচার মধ্যে এই ব্যবসা শুরু করা যায়। ২৫ টাকা খরচ করে একটা স্লিপার তৈরি করা হয় এবং আপনি ৬০ টাকা করে এই স্লিপার বিক্রি করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন এই একটা ব্যবসাতে কতটা বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমত ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে এই ব্যবসার জন্য। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ভারতের বাজারে স্লিপার তৈরি করার মেশিনের দাম মোটামুটি ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। এই মেশিন ছাড়াও আপনাকে কিনতে হবে কাঁচামাল। মোটামুটি ১০ হাজার টাকার কাঁচামাল কিনে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারেন। আর বাকি খরচ মোটামুটি ধরে রাখুন ২০ হাজার টাকা মতো। এই বাকি খরচের মধ্যে রয়েছে প্যাকিং করার খরচ, কর্মীদের বেতন, বিদ্যুতের বিল এবং আরো অনেক আনুষঙ্গিক বিষয়।

এবার প্রশ্নটা হল কত টাকা আয় করতে পারবেন এই ব্যবসা থেকে। যদি আপনি বাড়িতে বসে এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি প্রতি মাসে মোটামুটি ১ লাখ টাকা রোজগার করতে পারবেন। আপনি যত বেশি পরিমাণ স্লিপার তৈরি করতে পারবেন তত বেশি আপনার বিক্রি হবে। মনে করা যাক আপনি ২৫ টাকা খরচ করে একটি স্লিপার তৈরি করলেন এবং আপনি ৬০ টাকায় সেই স্লিপার বিক্রি করলেন। আপনার যতগুলি স্লিপার বিক্রি হলো তাতে আপনার প্রতিদিনের আয় হল মোটামুটি ২৫০০ টাকা। অর্থাৎ ৩০ দিনে আপনার আয় হবে ৭৫ হাজার টাকা। পুজোর মৌসুমে আরো বেশি আয় হতে পারে আপনার। তো সেই দিক থেকে দেখতে গেলে মোটামুটি গড় আয় আপনার এক লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ব্যবসাটা কত ভালো একটা ব্যবসার আইডিয়া

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026