Business Idea: এই ব্যবসা থেকে প্রতি মাসে ২ লাখ টাকা আয় করুন, জেনে নিন কীভাবে ঘরে বসে শুরু করবেন

আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চায়। কিন্তু কখনও কখনও তারা একটি ভাল ব্যবসা শুরু করতে পারেন না। এছাড়াও, বেশিরভাগ ব্যবসা শুরু করতে বিশাল মূলধনের প্রয়োজন হয়। এমতাবস্থায় কোনো ব্যবসা শুরু করার পর রিটার্ন পাবেন কি না, তা নিয়েও আশঙ্কা থেকেই যায়। এমন পরিস্থিতিতে, আমরা আপনাকে একটি দুর্দান্ত ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছি, যা খুব অল্প বিনিয়োগেই শুরু করা যায়। আমরা স্ন্যাকস অর্থাৎ নমকিনের ব্যবসার কথা বলছি। আপনি এই ব্যবসায় খুবই ভাল রিটার্ন পেতে পারেন।

আমাদের দেশে নমকিন বা নোনতা স্ন্যাকস সবাই খেতে বেশ পছন্দ করেন। তাই নোনতা স্ন্যাকসের ব্যবসা একটি দারুন ব্যবসার বিকল্প হয়ে উঠতে পারে ভারতীয়দের জন্য। গ্রাম বা শহরের যে কোন জায়গায় এটি শুরু করা যেতে পারে। বেশিরভাগ মানুষই সকালে চায়ের সঙ্গে বিস্কুট ও স্ন্যাকস খেতে পছন্দ করেন। এখন, বাজারে অনেক ধরনের নমকিন পাওয়া যায়। কিন্তু আপনি যদি আপনার তৈরি স্ন্যাক্সের মধ্যে মানুষকে একটু ভিন্ন স্বাদ দিতে পারেন, তবে আপনি কয়েক দিনের মধ্যে একটি বড় পসার তৈরি করে ফেলতে পারেন।

কি কি লাগবে?

স্ন্যাকস তৈরির মেশিন, ফ্রায়ার মেশিন, মিক্সিং মেশিন, প্যাকেজিং ও ওজন করার মেশিন এই ধরনের নমকীন তৈরির জন্য প্রয়োজন। এই ব্যবসার জন্য একটি ছোট দোকান বা কারখানা শুরু করতে, ৩০০ বর্গফুট থেকে ৫০০ বর্গফুটের মত জায়গা প্রয়োজন হবে। এর পাশাপাশি কারখানা শুরু করতে অনেক ধরনের সরকারি অনুমতিও লাগবে। উদাহরণস্বরূপ, ফুড লাইসেন্স, MSME রেজিস্ট্রেশন এবং GST রেজিস্ট্রেশনের মতো সমস্ত প্রয়োজনীয়তা আপনাকে পূরণ করতে হবে।

কি কি কাঁচামালের প্রয়োজন?

স্ন্যাকস তৈরি করতে বেশ কিছু কাঁচামালও লাগবে। বেসন, তেল, ময়দা, লবণ, মশলা, চিনাবাদাম, মসুর ডাল, মুগ ডালের মতো কিছু জিনিস আপনার লাগবে। এছাড়া আপনাকে ১-২ জন কর্মচারীও নিয়োগ করতে হবে এই ব্যবসার। তবে, এই ব্যবসায় বিদ্যুতের ব্যাপক ব্যবহার হবে। এর জন্য কমপক্ষে ৫-৮ কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ লাইন আপনাকে নিতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026