ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাড়ির ছাদে তৈরি করুন সোলার প্যানেল, সরকার দেবে টাকা, অবিলম্বে করুন আবেদন

ইতিমধ্যেই ভারতের অন্তর্বর্তী বাজেট পেশ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসে। এর মধ্যেই একটা বড়সড়ো ঘোষণা করে ফেললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ঘোষণায় কোটি কোটি মানুষকে তাদের ছাদে সোলার প্যানেল বসাতে অনুরোধ করেছেন তিনি। এরপর এই মানুষ বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পেয়ে যাবেন এবং বছরে ১৮ হাজার টাকা পর্যন্ত তাদের সাশ্রয় হবে বলে জানা যাচ্ছে। চলুন মোদি সরকারের এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জ্বালানি মন্ত্রী আর কে সিং মিডিয়ার সাথে কথা বলার সময় বললেন এক কোটি পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। ইনস্টলেশন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজ সরকার করবে। সরকার তিন কিলোওয়াট পর্যন্ত ৪০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। ৬০ শতাংশে এই ভর্তুকি উন্নীত করা হবে বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরে আপনাদের ঋণ গ্রহণ করতে হবে এবং সেখানেই সোলার সিস্টেম স্থাপন করতে হবে। তিনি বলেছেন সোলার সিস্টেম বসানোর ফলে পরিবারের বিদ্যুৎ একেবারে বিনামূল্যে হয়ে যাবে। ছাদে সোলার প্যানেল বসালে আপনি ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন। এছাড়া সরকারি খাতের কোম্পানিগুলি বিদ্যুতের মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবে। অনুমান করা হচ্ছে এটা দিয়ে কোম্পানিগুলি ১০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে সক্ষম হবে।

এরপর রুফট অফ সোলার সিস্টেম টা হয়ে যাবে সম্পূর্ণরূপে বাড়িওয়ালার এবং বাড়ির মালিকরা তখন তাদের সোলার সিস্টেম থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবেন। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেন ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে কোটি কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারবেন। বিনামূল্যে সৌরশক্তি ব্যবহার করে এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে উদ্বৃত্ত শক্তি বিক্রি করে প্রতিবছর ১৫০০০ থেকে ১৮ হাজার টাকা সাশ্রয় হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026