ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business idea: গৃহবধূরা বাড়িতে বসেই শুরু করুন এই দারুন ব্যবসা, শুধু জানতে হবে রান্না, তাহলেই হবে উপার্জন লাখ টাকা

মানুষ সবাই আজকাল নিজের একটা ব্যবসা শুরু করতে চাইছেন। ব্যবসা করে মানুষ খুব কম সময় একটা ভালো পরিমাণ টাকা উপার্জন করে নিতে পারেন। ছোট বড় সব ধরনের ব্যবসায় লাভ রয়েছে। তাই আপনিও যদি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি সবকিছু শুরু করতে হবে। কিন্তু অনেকেই এই ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ করতে পারেন না। একটা ব্যবসা যখন আপনি শুরু করছেন তখন আপনাকে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করতেই হয়। কিন্তু এমন কিছু ব্যবসাও রয়েছে যেখানে খুব অল্প টাকা বিনিয়োগ করেই আপনি ভাল টাকা রোজগার করে ফেলতে পারেন। এরকমই একটি ব্যবসার ব্যাপারে আজ আমরা আপনাকে জানাবো।

এই ব্যবসাটি হল টিফিন পরিষেবার ব্যবসা। আসলে আজকাল এমন অনেক ব্যবসা রয়েছে যেগুলি বাড়ি থেকে শুরু করা যেতে পারে। গৃহবধুরাও এই ধরনের ব্যবসা করতে পারেন। তাই যদি আপনি বাড়িতে বসে ব্যবসা শুরু করতে চান তাহলে টিফিনের ব্যবসা সবথেকে ভালো। আপনি যদি ভালো খাবার রান্না করতে জানেন তবে আপনি নিজের নামে একটা টিফিন পরিষেবা শুরু করতে পারেন। এই পরিষেবা শুরু করতে আপনার খুব বেশি খরচ হবে না। লাভের পরিমাণ প্রচুর না হলেও মোটামুটি একটা লাভ আপনি দেখতে পাবেন।

অথবা যদি আপনার ভাল রান্না করার স্কিল না থাকে, তাহলে আপনি রান্নার জন্য বাবুর্চি ভাড়া করতে পারেন। এর জন্য আপনাকে কিছু টাকা ব্যয় করতে হবে। তবে ওই সময়টা ব্যবহার করে আপনি নিজের ব্যবসাকে প্রচার করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের টিফিন পরিষেবার ব্যবসার প্রচার শুরু করতে পারেন আপনি। আপনাকে মানুষকে জানাতে হবে যে আপনি নিজের একটি টিফিন পরিষেবার ব্যবসা শুরু করেছেন। আপনার নিজের মেনুতে কি কি রয়েছে, সবকিছুই আপনাকে জানাতে হবে কোন পাবলিক প্লাটফর্মে। সেখান থেকেই আপনাকে সবাই কন্টাক্ট করবেন।

তবে টিফিন পরিষেবা সবথেকে ভালো চলবে যদি আপনি সস্তায় পুষ্টিকর খাবার মানুষকে সার্ভ করতে পারেন। আপনি যদি বাড়িতে তৈরি খাবার খুব সস্তার মধ্যে মানুষকে দিতে পারেন তাহলে আপনার ব্যবসা ভালোভাবে চলবে। এর সাথেই আপনাকে প্যাকিং এর উপরে বিশেষ নজর দিতে হবে। স্বাস্থ্যবিধির যত্ন রেখে আপনাকে খাবার তৈরি করতেই হবে। তার পাশাপাশি প্যাকেজিং ভালো রাখার চেষ্টা করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে গ্রাহকরা আপনার কাছ থেকে খাবার গ্রহণ করবে। কখনোই আপনার খাবারের দুর্নাম তারা করবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026