Business Idea: নতুন বছরে শুরু করুন এই নতুন ব্যবসা, চলবে বছরের পর বছর, আয় হবে হাজার হাজার টাকা

আজকের দিনে ভারতে চাকরির বাজার খুব খারাপ। তাই প্রত্যেকেই স্বপ্ন দেখে কম পুঁজিতে লাভজনক ব্যবসা করার। কম খরচে বেশি লাভের আশায় অনেকেই নতুন নতুন ব্যবসায়িক ধারণা খুঁজছেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি আকর্ষণীয় ব্যবসায়িক ধারণা – কটন ক্যান্ডি ব্যবসা। এই ব্যবসা ভারতে বেশ জনপ্রিয় কারণ এই জিনিসটি ভারতে অনেকেই প্রতিদিন খেয়ে থাকেন। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই জিনিসটির একটা আলাদা জনপ্রিয়তা আছে। তাই এই ব্যবসার ভবিষ্যত কোনোদিনই খারাপ হবার সম্ভাবনা নেই।

কটন ক্যান্ডির জনপ্রিয়তা:

কটন ক্যান্ডি, যা বাংলায় “বুড়ির চুল” নামেও পরিচিত, শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বড়রাও মাঝে মাঝে এই মিষ্টি জিনিসটি উপভোগ করতে ভোলেন না। বাজারে এর চাহিদা সারা বছরই থাকে। তবে বিশেষ করে উৎসব-পার্বণে এই চাহিদা একেবারেই আকাশছোঁয়া।

ব্যবসা শুরু করার আগে কি করতে হবে?

এই ব্যবসা শুরু করার প্রক্রিয়াটা খুবই সহজ। এই ব্যবসায় বেশি পুঁজি লাগেনা। অনেকটাই কম খরচে এই ব্যবসা শুরু করা যায়। এছাড়াও, কটন ক্যান্ডি তৈরি করাও খুবই সহজ। লাভের পরিমাণও বেশ ভালো রয়েছে এই ব্যবসায়। পাশাপাশি, চাহিদা ভালো। ফলে এই ব্যবসায় আপনি সহজেই নামতে পারেন।

প্রয়োজনীয় জিনিসপত্র:

কটন ক্যান্ডি তৈরির মেশিন: বাজারে বিভিন্ন দামের মেশিন পাওয়া যায়।
কাঁচামাল: চিনি, কাঠি, রঙ ইত্যাদি।

ব্যবসা শুরু করার পদ্ধতি:

মেশিন কেনা: আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী মেশিন কিনুন।

প্রশিক্ষণ: মেশিনের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নিন।

স্থান নির্বাচন: স্কুল, বাজার, মলের সামনে ইত্যাদি জায়গায় স্টল বসাতে পারেন।

বাজারজাতকরণ: আকর্ষণীয় স্টল ও প্রচারণার মাধ্যমে বিক্রি বাড়াতে পারেন।

আনুমানিক খরচ ও লাভ:

মেশিন: ৫,০০০ – ১৫,০০০ টাকা
কাঁচামাল: ২০০০ টাকা
মোট: ৭,০০০ -১৭,০০০ টাকা

লাভের হিসাব যদি করতে হয়, তাহলে মনে করুন, প্রতিদিন আপনার ১০০টি কটন ক্যান্ডি বিক্রি হয়েছে এবং প্রতিটিতে আপনার লাভ ১৫ টাকা করে। তাহলে প্রতিদিন আপনার ১৫০০ টাকা লাভের সম্ভাবনা আছে। কটন ক্যান্ডি ব্যবসা শুরু করতে কম পুঁজি, সহজ প্রক্রিয়া এবং আকর্ষণীয় লাভের সম্ভাবনা রয়েছে। তাই এটি আপনার জন্য একটা ভালো শুরু হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026