নিউজ

Business Idea: ডিজিটাল যুগের সেরা ব্যবসা হল এটি, সামান্য জায়গা থাকলেই মাসে লাখ লাখ টাকা আয় হবে

আজকালকার দিনে অনেকেই প্রথাগত চাকরির দিকে না গিয়ে নিজের নিজের ব্যবসা খুলে অর্ধ উপার্জন করার চেষ্টা করছেন। আপনিও যদি ব্যবসা খুলতে চান তাহলে আপনাকে প্রথমেই জেনে নিতে হবে যে মানুষের কি প্রয়োজন। চাহিদার কথা মাথায় রেখে যদি আপনি ব্যবসা চালু করেন তাহলে তাতে অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। আজকালকার দিনে পেট্রোল-ডিজেলের অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে গোটা ভারতীয় মার্কেট ইলেকট্রিক ভেহিকেলের দিকে আগ্রহ দেখাচ্ছে। গ্রাম থেকে শুরু করে শহর সমস্ত জায়গাতেই মানুষ ইলেকট্রিক গাড়ি কেনার চেষ্টা করছেন। আর এই গোটা ইলেকট্রিক ভেইকেল ইন্ডাস্ট্রির চালিকাশক্তি হল গাড়ি বা বাইকের চার্জিং স্টেশন। এই মুহূর্তে আপনি যদি একটি ইলেকট্রিক ভেইকেল চার্জিং স্টেশন চালু করতে পারেন তাহলে আপনার ব্যবসা রমরমা হয়ে চলবে।

চার্জিং স্টেশন চালু করতে কত খরচ?

ইলেকট্রিক যানবাহন চার্জিং স্টেশন চালু করতে গেলে আপনার রাস্তার পাশে একটি ৫০ থেকে ১০০ বর্গগজের জমি থাকা প্রয়োজন। এই জমি আপনার নিজের নামে হতে হবে বা ১০ বছরের লিজে থাকতে হবে। চার্জিং স্টেশনে গাড়ি এন্ট্রি বা পার্কিংয়ের জন্য আপনাকে রাস্তার মতো বানাতে হবে। এছাড়া এটি চালু করতে গেলে আপনাকে বনদপ্তর, দমকল বিভাগ এবং মিউনিসিপাল কর্পোরেশন এর কাছ থেকে NOC সার্টিফিকেট নিতে হবে। একটি ইভি চার্জিং স্টেশন স্থাপন করতে আপনার ৪০ লাখ টাকা খরচা হবে। অবশ্য কম ক্ষমতার ইভি চার্জিং স্টেশন ১৫ লাখ টাকাতেও ইন্সটল হয়ে যায়।

ইভি চার্জিং স্টেশনের আয়

এবার আসা যাক আয়ের কথায়। আপনার ৩০০০ কিলোওয়াট এর চার্জিং স্টেশন থাকলে আপনি প্রতি কিলোওয়াট খরচের জন্য পাবেন ২.৫ টাকা। এই হিসাবে আপনি প্রতি দিনে ৭৫০০ টাকা করে আয় করতে পারবেন। মাসে আপনার মোট আয় হবে ২.৫ লাখ টাকা। চার্জিং স্টেশনের সমস্ত খরচ ছেড়ে দিলে আপনার মাসে মাসে লাভ হবে ১.৫ লাখ টাকা থেকে ১.৭৫ লাখ টাকা। আপনি যদি কিলোওয়াট বাড়াতে পারেন তাহলে আপনার মাসে ১০ লাখ টাকা অব্দি আয় হতে পারে।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026