ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business idea: মোদি সরকার দিচ্ছে টাকা, খুলুন সস্তা ওষুধের দোকান, জেনে নিন এই পরিকল্পনা

আজকাল একটা বিপুল সংখ্যক যুবক চাকরি করার পরিবর্তে তাদের নিজের ব্যবসা করতে চাইছেন। এতে যেমন কারোর হয়ে খাটতে হয় না তেমনি ভালো উপার্জন করার সুযোগ থাকে। আপনিও যদি নিজের ব্যবসা শুরু করতে চান এবং এর জন্য আপনার কাছে এই মুহূর্তে টাকা না থাকে তাহলে আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুণ বিজনেস আইডিয়া যেখানে খুব সহজে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য গ্রহণ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এর সাহায্যে আপনি খুব সহজেই প্রায় কোন বিনিয়োগ ছাড়াই অর্থ উপার্জন শুরু করতে পারেন। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে জনগণকে জেনেরীক ওষুধের দোকান খুলতে আর্থিক সহায়তা দিচ্ছে। সেই জন্য এবারে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে এবং সেই প্রকল্পের মাধ্যমে সবাইকে আর্থিক সাহায্য দিতে শুরু করেছে কেন্দ্র।

প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকার দ্রুত হারে দেশে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করছে। কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে সারাদেশে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা দশ হাজারের বেশি করার চেষ্টা করছে। এই সম্পর্কে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে সস্তা দামে ওষুধ পৌঁছে দেওয়া। তবে তার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এই জন ঔষধি কেন্দ্র। তার পাশাপাশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য সরকার আর্থিকভাবে সাহায্য করছে সকলকে।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রীয় যোজনা অধীনে সরকার এসসি,এসটি এবং দিব্যাঙ্গ আবেদনকারীদের অগ্রিম ৫০ হাজার টাকা পর্যন্ত ওষুধ দিয়ে থাকে। দোকান খোলার জন্য আপনাকে এটি খুচরা ওষুধ বিক্রয় করার লাইসেন্স নিতে হবে। তারপরেই আপনি এই ওষুধ কেন্দ্র খুলতে পারেন। তবে সবাই কিন্তু চাইলেই এই জন ঔষধি কেন্দ্র খুলতে পারবেন না। আপনি যদি একজন ফার্মাসিস্ট একজন ডাক্তার কিংবা একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাক্টিশনার হন তাহলেই তিনি জন ঔষধি কেন্দ্র খুলতে পারেন। দ্বিতীয় শ্রেণীর মধ্যে রয়েছে ট্রাস্ট এনজিও এবং বেসরকারি হাসপাতাল। তৃতীয় বিভাগে রাজ্য সরকারের মনোনীত সংস্থাগুলি জনবসতি কেন্দ্র খোলার সুযোগ পেয়ে থাকে। আপনি যদি জন ঔষধি কেন্দ্র খোলেন তাহলে আপনার অবশ্যই বি-ফার্মা কিংবা ডি-ফার্মা ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি আবেদন করার সময় প্রমাণপত্র হিসেবে এর ডিগ্রী জমা দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026