ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: ভাগ্য উজ্জ্বল হবে, শুরু করুন এই ব্যবসা, উপার্জন হবে লাখ টাকায়

আপনি যদি এখন একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুন ব্যবসার আইডিয়া যার মাধ্যমে খুব সহজে আপনি লাখ টাকার ব্যবসা তৈরি করতে পারবেন। এটি একটি এমন ব্যবসা যেখানে চাহিদা থাকে দারুণ। ভারতের প্রতিটি মানুষের এই জিনিসটির প্রয়োজন হয়। আর এই জিনিসের জন্য ভারতের বাজারে দারুণ কম্পিটিশনও রয়েছে। আমরা আপনাকে সাবান উৎপাদনের ব্যবসার ব্যাপারে জানাতে চলেছি আজ। এই ব্যবসায় মেশিনের সাহায্যে আপনারা সাবান তৈরি করতে পারেন। বাজারে নিয়ে যদি আপনি এই সমস্ত সাবান বিক্রি করেন তাহলে খুব ভালো টাকা রোজগার করতে পারবেন আপনি।

এখনকার দিনে সাবানের চাহিদা ছোট শহর থেকে শুরু করে বড় শহর সব জায়গাতেই রয়েছে। এমন পরিস্থিতিতে সাবান তৈরি করার ব্যবসা আপনার জন্য দারুন লাভজনক হতে পারে। আপনি খুব কম টাকায় সাবানের কারখানা খুলতে পারেন এবং সেই ব্যবসা শুরু করতে পারেন। মোদি সরকারের মুদ্রা প্রকল্পের অধীনে আশি শতাংশ পর্যন্ত টাকা ঋণ গ্রহণ করে আপনি এই প্রকল্পে নাম লেখাতে পারেন। তাহলে একদিকে যেমন আপনার বেশি টাকা খরচ হবে না, তেমনি আপনি সরকারের কাছ থেকে অন্যান্য সাহায্য গ্রহণ করতে পারেন।

একটি সাবান তৈরি করার ইউনিট স্থাপন করার জন্য আপনার খরচ হবে মোট ১৫ লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে ইউনিট স্পেস যন্ত্রপাতি এবং তিন মাসের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে। আপনাকে মাত্র ৩. ৮২ লক্ষ টাকা খরচ করতে হবে এবং বাকি টাকা আপনাকে ভারত সরকার ঋণ হিসেবে দেবে। যদি আপনি মুদ্রা প্রকল্পের ঋণ গ্রহণ করতে পারেন তাহলে সুদের হার অনেক কম হবে। একটি সাবান তৈরি করার স্থাপন করার জন্য আপনার মোট ৭৫০ বর্গফুট জায়গার প্রয়োজন হবে। এছাড়াও আপনার আট ধরনের মেশিন এবং অন্যান্য যন্ত্রাংশ লাগবে। সমস্ত রিপোর্ট অনুযায়ী এই মেশিন বসাতে মোট এক লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে।

আপনি একটি ব্যবসার ইউনিট থেকে বিভিন্ন ধরনের সাবান উৎপাদন করতে পারেন। মধ্যে রয়েছে লন্ড্রি সাবান, বিউটি সোপ, রান্নাঘরে ব্যবহার করার সাবান, মেডিকেটেড সাবান এবং সুগন্ধি সাবান। চাহিদা এবং বাজারের কথা মাথায় রেখে আপনি আপনার পণ্যের ক্যাটেগরি সেট করতে পারেন। যে জিনিসটা আপনার বেশি চলছে, এই জিনিসের ব্যবসা আপনি করতে পারেন। যদি আপনি এই ইউনিট স্থাপন করেন তাহলে এক বছরে প্রায় চার লক্ষ কেজি সাবান তৈরি করতে পারবেন আপনি। ৪৭ লক্ষ টাকা হবে এর সম্পূর্ণ মূল্য। ব্যবসায় সমস্ত খরচ এবং অন্যান্য দায়বদ্ধতা মিটিয়ে দেওয়ার পরে আপনি সারা বছরে ৬ লক্ষ টাকা রোজগার করতে পারবেন খুব সহজে। অর্থাৎ প্রতি মাসে আপনার নেট আয় হবে ৫০ হাজার টাকা করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026