ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা

অনেকেই একটা দীর্ঘ সময় ধরে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবসার সাথে জড়িত ছিলেন। সেই ব্যবসা থেকে প্রচুর টাকা লাভের জায়গা ছিল। তবে, এখন তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার এই বিশেষ প্লাস্টিকের সম্পূর্ণ ব্যবহার নিষেধ করে দিয়েছে। অতএব, এর অন্যান্য বিকল্পগুলির অনুসন্ধান দ্রুত করতে হবে সকলকে। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের এমন একটি বিজনেস আইডিয়া দিচ্ছি। যেখানে খরচও অনেক কম হবে এবং বাম্পার রোজগারের সম্ভাবনা রয়েছে। এটি একক ব্যবহারের প্লাস্টিকের সবচেয়ে বড় বিকল্প হয়ে উঠতে পারে আগামী ভবিষ্যতে। আমরা মাটির ভাঁড়ের ব্যবসার কথা বলছি। ৫০,০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে।

এটি শুরু করতে, মোদী সরকার আর্থিক সহায়তাও দিচ্ছে। মাটির ভাঁড়ের চায়ের চাহিদা রয়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। এমতাবস্থায় মাটির ভাঁড় তৈরি ও বিক্রির ব্যবসা শুরু করতে পারেন আপনিও। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হয়ে যাওয়ায় শীঘ্রই রেলস্টেশন, বাস ডিপো, বিমানবন্দর এবং মলে মাটির ভাঁড়ের চাহিদা বাড়তে পারে।

মাটির ভাঁড় তৈরির জন্য সরকার বৈদ্যুতিক চাকা দিয়ে থাকে। যার সাহায্যে আপনি সহজেই মাটির ভাঁড় তৈরি করতে পারেন। খাদি গ্রামশিল্প কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা দিন কয়েক আগে জানিয়েছিলেন যে, ২০২০ সালে কেন্দ্ৰীয় সরকার ২৫,০০০টি বৈদ্যুতিক চাকা বিতরণ করেছে। সরকারও বেশ ভালো দামে এসব মাটির ভাঁড় কেনে। আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি মাটির ভাঁড়ের প্রচারের জন্য প্লাস্টিক বা কাগজের কাপে চা বিক্রি নিষিদ্ধ করার দাবি করেছিলেন। একই সময়ে, কেন্দ্রীয় সরকার ১ জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এমতাবস্থায় মাটির ভাঁড়ের চাহিদা বাড়ার সুবিধা নেওয়া যেতে পারে।

কাঁচামালের কথা বললে, এটি তৈরিতে একটি ভালো মানের মাটি ব্যবহার করা হয়। এটি একটি নদী বা পুকুরের চারপাশ থেকে নেওয়া যেতে পারে। দ্বিতীয় কাঁচামাল হল ছাঁচ। যে সাইজের মাটির ভাঁড় বানাতে চান, সেই মাপ অনুযায়ী বাজার থেকে ছাঁচ কিনে নিতে পারেন। মাটির ভাঁড় তৈরি হয়ে গেলে তা মজবুত করার জন্য তাকে আগুনে পোড়াতে হয়। এর জন্য একটি বড় আকারের চুল্লি প্রয়োজন।

মাটির ভাঁড়ের ব্যবসা থেকে কত আয় হবে?

বর্তমানে বাজারের দাম হিসাব করলে, প্রতি একশো পিস মাটির ভাঁড় (চা) দাম এই মুহূর্তে ৫০ টাকা। অন্যদিকে, দুধ অথবা লস্যির ভার কিনলে তার দাম প্রতি ১০০ পিস ১৫০ টাকা। অর্থাৎ, যদি আপনি নিজের ব্যবসা কে বড় মাত্রায় নিয়ে যেতে পারেন তাহলে আপনার দারুন টাকা লাভ করার সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026