নিউজ

Business Idea: ব্যবসা শুরু করুন AMUL এর সাথে, কম খরচে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় হবে

আজকালকার দিনে অনেকেই প্রথাগত চাকরির দিকে না গিয়ে নিজের নিজের ব্যবসা খুলে অর্ধ উপার্জন করার চেষ্টা করছেন। আপনিও যদি ব্যবসা খুলতে চান তাহলে আপনাকে প্রথমেই জেনে নিতে হবে যে মানুষের কি প্রয়োজন। চাহিদার কথা মাথায় রেখে যদি আপনি ব্যবসা চালু করেন তাহলে তাতে অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি এমন পরিকল্পনা থাকে, তাহলে আপনি Amul ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি খুলতে পারেন। আমুল, দেশের সবচেয়ে বিশ্বস্ত দুগ্ধজাত পণ্য ব্র্যান্ড, আপনার জন্য অসাধারণ ব্যবসায়িক সুযোগ নিয়ে এসেছে। আমুল ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে আপনি নিশ্চিত লাভের পথে এগিয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আমূল ব্র্যান্ড দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রাম চালায়। প্রথমটি হল আমুল আউটলেট যাতে দুধ, দই, পনির, ঘি, আইসক্রিম সহ আমুলের সমস্ত পণ্য বিক্রি করতে পারবেন। আরেকটি হল আমুল আইসক্রিম স্কুপিং পার্লার। এতে শুধুমাত্র আমুলের বিভিন্ন স্বাদের আইসক্রিম বিক্রি করতে পারবেন। আমূল পণ্যের ন্যূনতম বিক্রয় মূল্যের উপর কমিশন প্রদান করে। এতে একটি দুধের প্যাকেটে ২.৫ শতাংশ, দুগ্ধজাত পণ্যে ১০ শতাংশ এবং আইসক্রিমে ২০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়। এছাড়া আপনি জানলে অবাক হবেন যে আমুল আইসক্রিম স্কুপিং পার্লারের ফাঞ্চাইজি নিলে রেসিপি ভিত্তিক আইসক্রিম, শেক, পিৎজা, হট চকলেট ড্রিঙ্ক এর ওপর ৫০ শতাংশ কমিশন দেয় কোম্পানি।

এবার প্রশ্ন যে এই ফ্র্যাঞ্চাইজি খুলতে কত বিনিয়োগ করতে হবে? বা কি কি শর্ত মানতে হবে? আপনাদের জানিয়ে রাখি যে একটি আমূল ফ্র্যাঞ্চাইজি স্টোর খুলতে আপনাকে ২ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়া আপনার ১৫০ বর্গফুট জায়গা থাকা প্রয়োজন। আপনার যদি এই পর্যাপ্ত জায়গা থাকে তবেই কোম্পানি আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেবে। এছাড়া আইসক্রিম পার্লারের ফ্যাঞ্চাইজ নিতে গেলে কমপক্ষে ৩০০ বর্গফুট জায়গা থাকতে হবে। এই দোকান প্রধান সড়ক বা বাজারে থাকতে হবে। বিস্তারিত আরও তথ্য জানতে চাইলে https://amul.com দেখতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026