নিউজ

গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি, এবার মাত্র ৪২৮ টাকায় কিনে নিন LPG Cylinder, জানুন বিস্তারিত

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ২০০ টাকা করে দাম কমিয়েছে গ্যাস সিলিন্ডারের। তবে আপনাদের যদি বলি আপনি মাত্র ৪২৮ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়। কি করে ৪২৮ টাকায় গ্যাস পাবেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কেন্দ্রীয় সরকার সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পরে, গোয়া সরকার একটি বড় ঘোষণা করেছে। রাজ্য সরকারের ঘোষণার পর, অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীরা ৪২৮ টাকায় সিলিন্ডার পাবেন। আসলে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শিরপদ ওয়াই নায়েক পানাজিতে এলপিজি সিলিন্ডার রিফিলিংয়ের জন্য ‘মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রকল্প’ চালু করেছেন। রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের সিলিন্ডারে রাজ্য সরকার ২৭৫ টাকা ভর্তুকি দিচ্ছে সিলিন্ডার পিছু। হিসাব সমন্ধে বিস্তারিত জানতে পরের অংশটি অবশ্যই পড়ুন।

কেন্দ্রীয় সরকারের ২০০ টাকা দাম কমানোর পর পানাজিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা হয়েছে। একই সময়ে, দক্ষিণ গোয়ায় সিলিন্ডারের দাম ৯১৭ টাকা। আমরা যদি ৯০৩ টাকার পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে উজ্জ্বলা প্রকল্প থেকে ২০০ টাকা এবং সরকারের কাছ থেকে ২৭৫ টাকা ভর্তুকি পাওয়ার পরে, সিলিন্ডারের দাম ৪২৮ টাকায় নেমে আসবে। এই রাজ্যে ১১ হাজারের বেশি লোকের কাছে AAY (অন্ত্যোদয়) কার্ড রয়েছে। তারা খুব সহজেই ৪২৮ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026