টেক বার্তা

মাত্র ২০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন Honda Shine, তাড়াহুড়া না করলে অফার শেষ হয়ে যাবে

ভারতের বুকে একাধিক কোম্পানি বিভিন্ন বাজেট মূল্যের বাইক নিয়ে আসে। আর ভারতীয় জনতা দের মধ্যে বাজেট মূল্যের বাইকের জনপ্রিয়তা অন্য লেভেলের। হোন্ডা কোম্পানির একাধিক বাইক ব্যাপক বিক্রি হয় ভারতীয় বাজারে। ভারতের বাইক বাজারে ১২৫ সিসি সেগমেন্টে Honda Shine সবচেয়ে জনপ্রিয় বাইক। এই বাইকটির ভালো পারফরম্যান্স এবং মাইলেজের জন্য এটি গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। এমনকি এই বাইক টক্কর দিয়ে থাকে বাজেট বাইকের রাজা Hero Splendor বাইকের সাথে।

এই Honda Shine বাইকের ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের কথা বলতে গেলে, কোম্পানি এই বাইকটিকে বাজারে লঞ্চ করেছে ৮৩,৮০০ টাকার এক্স-শোরুম মূল্যে। এই বাইকের অন রোড দাম ৯৬,৪৩৩ টাকা পর্যন্ত যায়। আপনার কাছে যদি এখন এত বাজেট না থাকে, তাহলেও চিন্তার কোনো দরকার নেই। অনেক অনলাইন ওয়েবসাইটে এই বাইক বেশ কম মূল্যে পাওয়া যাচ্ছে। এমনই কিছু বেস্ট ডিল আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য জানানো হল।

২০০৯ মডেলের Honda Shine বাইকটি OLX ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। এই বাইকের অবস্থা খুব ভালো এবং এর মালিক এটিকে ৮৮ হাজার কিলোমিটার চালিয়েছেন। এখানে এই বাইকের জন্য মাত্র ২০,০০০ টাকা দাবি করা হয়েছে। আরেকটি রয়েছে ২০১২ মডেলের বাইক। এই বাইকের মালিক এটি ৪০ হাজার কিলোমিটার চালিয়েছেন এবং এটিকে এখানে ২১,৫০০ টাকা মূল্যে বিক্রয়ের জন্য উপলব্ধ করেছেন৷ এছাড়াও এই বাইকের ২০১১ মডেলটি OLX ওয়েবসাইটে বিক্রির জন্য পোস্ট করা হয়েছে৷ চমৎকার অবস্থায় থাকা এই বাইকটি মাত্র ৫ হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এখানে এর দাম ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026