আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে Oneplus কোম্পানি বাজেট রেঞ্জে ও প্রিমিয়াম সেগমেন্টে অনেক ধরনের স্মার্টফোন রিলিজ করে। আজকের এই প্রতিবেদনে এই কোম্পানির একটি বাজেট স্মার্টফোন সমন্ধে আপনাদের জানাবো। আসলে OnePlus সম্প্রতি তার নতুন স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তাই, আপনিও যদি এই ফোনটি এখন কিনতে চান, তবে এটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।
OnePlus Nord CE 3 Lite একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। সেই কারণে, এই স্মার্টফোনের সবথেকে বড় বিষয়টি এর ক্যামেরা। ক্যামেরা সম্পর্কে কথা বললে, এই ফোনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রধান ক্যামেরাটি ১০৮ MP এর। বাকি দুটি ক্যামেরা ২-২ মেগাপিক্সেল সেন্সর সহ। এটিতে ৬৭ ওয়াট SuperVOOC চার্জিং সমর্থন সহ একটি ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে একটি ৬.৭২ ইঞ্চি, ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হল ২০:৯, ৯১.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, ৩৯১ PPI পিক্সেল ডেনসিটি এবং ১২০ Hz এর ডাইনামিক রিফ্রেশ রেট পাওয়া যাবে এই স্মার্টফোনে।
এবার আসা যাক এই স্মার্টফোনের দাম সমন্ধে। মার্কেটে এই ফোনের ৮ GB র্যাম এবং ১২৮ GB স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই ফোনের দাম মাত্র ১৯,৯৯৯ টাকা।তাই আপনি যদি বাজেট মূল্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে এটি বেস্ট অপশন হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…