ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। তবে মার্কেটে জনপ্রিয়তা পেলেও রিয়েল লাইফে এই সমস্ত গাড়ি ব্যবহারের অন্যতম প্রধান সমস্যা হল এগুলির দাম। সাধারণ পেট্রোল ডিজেল গাড়ির তুলনায় অনেক বেশি দাম হয় এই ইলেকট্রিক গাড়ির। তবে মার্কেটের চাহিদা বুঝে এবার লঞ্চ হচ্ছে মাইক্রো ইভি। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মাইক্রো ইভি সেগমেন্টে এবার লঞ্চ হল ইয়াকুজা করিশমা ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির দাম শুনলে অবাক হবেন আপনিও। একটি বাইকের থেকেও কম দামে কিনতে পারবেন এই ইলেকট্রিক গাড়ি। এতে আপনি পাবেন অনেক অত্যাধুনিক ফিচার। এছাড়া এই ছোট গাড়ি আপনি শহরে খুব সহজে নিয়ে ঘুরতে পারবেন। এই গাড়িটিতে ৬০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটি এক চার্জে ৫০ কিমি থেকে ৬০ কিমি চলবে। আর এই গাড়ি ফুল চার্জ হতে ৫ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা সময় লাগবে।
এছাড়া এই গাড়ির ফিচারের কথা বললে এতে দুটি দরজা থাকবে। দরজাতে পাওয়ার উইন্ডো দেওয়া আছে। এই গাড়িতে ৩ জন বসতে পারবেন। ছোট গাড়ি হলেও এতে সানরুফ পেয়ে যাবেন আপনি। এবার এই গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনি। মাত্র ১.৭২ লাখ টাকায় এই গাড়ি আপনি কিনে নিতে পারেন। একটি বাইকের দামও এর থেকে বেশি হয়। বাজেট মূল্যে ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে ইয়াকুজা করিশমা ইলেকট্রিক গাড়ি আপনার জন্য ভালো অপশন হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…