টেক বার্তা

মাত্র ১০ হাজার টাকা খরচ করেই কিনে ফেলুন Yamaha কোম্পানির এই জনপ্রিয় হাইব্রিড স্কুটার

অটোমোবাইল জগতের একের পর এক কোম্পানি এই মুহূর্তে লঞ্চ করতে শুরু করেছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের স্কুটি। এই সমস্ত স্কুটিতে যেমন আপনারা পেয়ে যাচ্ছেন দারুন মাইলেজ, তার সাথেই আপনাদের জন্য থাকছে অত্যাধুনিক বেশ কিছু ফিচার। তবে, এখন আপনারা অত্যন্ত কম বাজেটের মধ্যেও নিজের পছন্দসই স্কুটার নিয়ে যেতে পারেন বাড়িতে। এজন্য কিছু শর্ত নির্ধারিত থাকলেও, এই মুহূর্তে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি স্কুটার হয়ে উঠেছে ইয়ামাহা কোম্পানির RayZR 125। এই বিশেষ স্কুটারটি একটি হাইব্রিড স্কুটার, যা আপনারা অত্যন্ত কম দামের মধ্যে এবং খুব সহজে কিনে নিতে পারবেন। এই স্কুটারের মাইলেজ এবং ডিজাইন অত্যন্ত দমদার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সস্তা দামের মধ্যে এই স্কুটার কিনতে পারবেন সেই ব্যাপারে।

ভারতের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে একটি হলো ইয়ামাহা কোম্পানি এবং এই কোম্পানির RayZR 125 স্কুটারের হাইব্রিড ডিস্ক ভেরিয়েন্ট এই মুহূর্তে ৮৫,৩৩০ টাকায় দিল্লিতে বিক্রি হচ্ছে। তবে যদি আপনি এই স্কুটারের অন রোড প্রাইস জানতে চান তাহলে এই দাম ৯৮,৫১৭ টাকা। তবে যদি আপনি এই স্কুটার ক্রয় করেন তাহলে আপনাকে ৯৮ হাজার টাকার বেশি করতে হবে। কিন্তু একসাথে এত টাকা তো দেওয়া সম্ভব নয়। এইজন্যই এই কোম্পানি আপনার জন্য নিয়ে এসেছে একটি বিশেষ লোন এর সুবিধা। এই লোন গ্রহণ করে আপনারা খুব কম দামের মধ্যে এই স্কুটার বাড়িতে নিয়ে যেতে পারেন এবং করতে পারেন নিজের স্বপ্ন পূরণ।

ইয়ামাহা কোম্পানির এই হাইব্রিড স্কুটার কিনতে হলে আপনাকে খুব একটা বেশি খরচ করতে হবে না। যদি ফাইন্যান্স প্লানিং ব্যবহার করে আপনি এই স্কুটার কেনেন তাহলে ব্যাংক আপনাকে ৮৮,৫১৭ টাকার লোন প্রদান করবে। এই লোন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ১০,০০০ টাকার নূন্যতম ডাউন পেমেন্ট দেবেন। তারপরে প্রতিমাসে ২,৮৪৪ টাকার কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে। ব্যাংকের তরফ থেকে এই ঋণ পরিশোধ করার সর্বাধিক সময়সীমা নির্ধারিত হয়েছে ৩৬ মাস। এই সময়কালে ৯.৭ শতাংশ হারে বার্ষিক সুদ আপনি পেয়ে যাবেন।

ইঞ্জিন এবং ট্রান্সমিশনের কথা বলতে গেলে এই স্কুটারে আপনারা পাবেন ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৮.২ পিএস পাওয়ার এবং ১০.৩ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। মাইলেজ এর দিক থেকে বলতে গেলে এই নতুন হাইব্রিড স্কুটার আপনাকে ৬৬ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দিয়ে থাকে এবং এই মাইলেজ ARAI দ্বারা প্রমাণিত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026