ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। এই টাটার কাছেই রয়েছে সবচেয়ে সস্তায় এসএইভি গাড়ি Tata Nexon। যুবসমাজের কাছে এই গাড়ির জনপ্রিয়তা অন্য মাত্রায়। তবে এই গাড়ির সাথে চরম প্রতিযোগিতায় নেমেছে Skoda কোম্পানির একটি গাড়ি। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Skoda Kushaq এবং Tata Nexon এর মধ্যে একটি তুমুল প্রতিযোগিতা চলছে। দুটি গাড়িই সেগমেন্টে সেরা বৈশিষ্ট্য, ডিজাইন এবং নিরাপত্তা রেটিং সহ আসে। এই দুটি গাড়ি 5-স্টার গ্লোবাল NCAP রেটিং নিয়ে আসে। Skoda Kushaq-এ ১.০ লিটার এবং ১.৫-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে। উভয় ইঞ্জিন স্ট্যান্ডার্ড হিসাবে একটি ৬ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স সহ আসে। ৬ স্পীড টর্ক কনভার্টার এবং ৭ স্পীড DCT (ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন) এর বিকল্পও এতে উপলব্ধ। এর ১ লিটার ইঞ্জিনটি প্রতি লিটারে ১৯ কিলোমিটারের একটি দুর্দান্ত মাইলেজ দেয়।
এরপর দামের কথায় আসা যাক। Skoda Kushaq-এর দাম রাখা হয়েছে ১১.৫৯ লক্ষ থেকে ১৯.৬৯ লাখ টাকা। এটি দিল্লির এক্স শোরুম মূল্য। অন্যদিকে Tata Nexon-এর দাম ৮.১০ লক্ষ টাকা। তাই SUV গাড়ি কিনতে চাইলে আপনার কাছে Skoda Kushaq ভালো অপশন হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…