টেক বার্তা

Electric scooter: ৩১’শে মে’এর মধ্যেই কিনে নিন পছন্দসই ইলেকট্রিক স্কুটার, ১’লা জুন থেকেই বাড়বে দাম

বর্তমানের কর্মব্যস্ত যুগে সাধারণের মধ্যে অধিকাংশেরই বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য দু’চাকা বর্তমান। তবে এখনো এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের সুবিধার্থে দু’চাকা কেনার কথা ভাবছেন। তবে মূল্যবৃদ্ধির বাজারে পেট্রোলের দাম আকাশছোঁয়া। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই গাড়ি কেনার আগে ১০ বার ভাবছেন। তবে এই ভাবনার উপশম ঘটাতে পারে ইলেকট্রিক স্কুটি বা বাইক।আর এমন অবস্থায় যারা ইলেকট্রিক স্কুটি বা বাইক কেনার পরিকল্পনায় রয়েছেন, তাদের জন্যই এই নিবন্ধ।

সম্প্রতি জানা গিয়েছে, ওয়াকা ইভি সকলের উদ্দেশ্যে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ফেম টু’র দাম কমিয়েছে। আর সেই কারণবশতই কম্পানির তরফ থেকে গ্রাহকদের ৩১’শে মে’র মধ্যেই গ্রাহকদের গাড়ি কেনার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ ১’লা জুন থেকেই এফ সিরিজের দাম বাড়তে চলেছে। আর সেই কারণবশতই কম্পানির তরফ থেকে এই মে মাসের মধ্যেই গ্রাহকদের গাড়ি কেনার অনুরোধ করা হচ্ছে।

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ওয়াকার বৈদ্যুতিক স্কুটারটি লিথিয়াম, আয়রন, ফসফেট ব্যাটারি যোগে চলে। এই ব্যাটারি ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। এনএমসি’র তুলনায় এই ব্যাটারি দীর্ঘমেয়াদী বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এলএফপি ব্যাটারি ভারতীয় জলবায়ু অনুযায়ী ভালো কাজ করে, এমনটাই জানা গিয়েছে কম্পানির তরফ থেকে।

এই মুহূর্তে কম্পানি পড়ুয়া, গৃহবধূ, তরুণ চাকুরীজীবী ও ব্যবসায়ীদের লক্ষ্য করেই একটি নতুন গাড়ি লঞ্চ করেছে। লঞ্চ করেছে এফটুএফ সিরিজ। জানা গিয়েছে, এই গাড়ির দামও কম রাখা হয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখেই। সম্পূর্ণরূপে গাড়িতে চার্জ দেওয়া হলে এটি ৮০ কিলোমিটার পর্যন্ত একবারে যেতে পারবে। পাশাপাশি ওজন অনুযায়ী প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটার গতি দেবে এই দুই চাকা।

উল্লেখ্য, কম্পানির তরফ থেকেই জানানো হয়েছে এই গাড়ির উপর কেন্দ্রীয় সরকার ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি রেখেছে। খুব স্বাভাবিকভাবেই এই গাড়ি নিজে গুণে ইভির বাজারে প্রভাব ফেলবে। যেহেতু পরবর্তী মাস থেকেই এই গাড়ির দাম বৃদ্ধি পেতে চলেছে সেই কারণেই কম্পানির তরফ থেকে ৩১’মের মধ্যেই গাড়ি কেনার অনুরোধ জানানো হয়েছে। জানা গিয়েছে, দাম বৃদ্ধি পেলে সেই দাম ৪৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর সেই কারণে গ্রাহকদের কথা মাথায় রেখেই চট জলদি গাড়ি কেনার কথা প্রচারে এনেছে কম্পানি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026