মাত্র ২ টাকা করে বিনিয়োগ করেই বৃদ্ধ বয়সে পাবেন মাসে ৩ হাজার টাকা করে পেনশন, সরকারের এই স্কিমের সমন্ধে জানুন

সাধারণ একজন মানুষের পক্ষে এত সহজে টাকা সংগ্রহ করা মুখের কথা নয়। কিন্তু প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করলে আমরা বৃদ্ধ বয়সের জন্য অর্থ সংগ্রহ করে রাখতে পারি। আর এর জন্যই ভারতের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ভারত সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এমন একটি বিশেষ প্রকল্প যা ভারতের সাধারণ মানুষকে দারুন ভাবে সাফল্য দিতে পারে। দৈনিক মাত্র দুই টাকা বিনিয়োগ করলেই আপনি নিজের বৃদ্ধ বয়সে পেনশনের সুবিধা লাভ করতে পারবেন। সরকারের এই বিশেষ পেনশন যোজনায় সকলেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা চালু করা এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান ধন যোজনা। এই প্রকল্পটি অনুযায়ী ছোট ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে যেকোনো সাধারণ মানুষ মাত্র দুই টাকা প্রতি দিন নিবেশ করলেই প্রতিবছরে ৩৬ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণ করতে পারবেন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনা অনুযায়ী, আপনাকে প্রতি মাসে মাত্র ৫৫ টাকা করে বিনিয়োগ করতে হবে। আপনার বয়স যদি মোটামুটি ১৮ বছরের আশেপাশে থাকে তাহলেই আপনি এই প্রকল্পে নিবেশ করতে শুরু করতে পারেন এবং প্রতি দিন মাত্র ২ টাকা বিনিয়োগ করলেই আপনি প্রতি বছর ৩৬ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণ করতে পারেন। যদি আপনি ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে এই প্রকল্পে প্রথমবার বিনিয়োগ শুরু করেন তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

যদি ৪০ বছর বয়সে আপনি এই প্রকল্পে নিবেশ করা শুরু করেন তাহলে প্রতি মাসে আপনাকে ২০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। ৬০ বছর বয়স হয়ে গেলে তারপর থেকেই আপনি পেনশন পেতে শুরু করবেন। আপনি প্রতিমাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ প্রতিবছরে ৩৬ হাজার টাকা করে পেনশন আপনার হাতে চলে আসবে।

সরকারি এই পেনশন যোজনার জন্য আপনার কাছে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনার সুবিধানেবার জন্য আপনার বয়স মোটামুটি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আপনার কাছে স্থায়ী ইনকাম থাকতে হবে কারণ আপনাকে প্রতি মাসে অন্তত ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতেই হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026