টলিউড

Srabanti Chatterjee: নজর সরছে না অভিনেত্রীর থেকে, ভিডিও শেয়ার করেই নেটদুনিয়ার পারদ চড়ালেন শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা তেমনি একটি ভিডিওর সূত্র ধরে নেটদুনিয়ায় নেটনাগরিকদের একাংশের মাঝে উষ্ণতা ছড়িয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। সেখানে অভিনেত্রীকে বোল্ড লুকে সকলের নজর কাড়তে দেখা গিয়েছে। খোলা চুলে, কালো পোশাকেই মুগ্ধ করেছেন ভক্তদের। বিশেষ করে তার পায়ের নুপুর নজর কেড়েছে। উল্লেখ্য, এদিন এই কাতিলানা লুকেই জনপ্রিয় অভিনেত্রী ফালাক রাশিদ রায়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেই অনুষ্ঠান রীতিমতো ছিল তারকা খচিত, তার ঝলক অবশ্য মিলবে সোশ্যাল মিডিয়াতেই। আপাতত সেই সূত্রেই চর্চার আলোয় তিনি।

অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে মুভিং ক্যামেরার সামনে বিভিন্ন রকম পোজ দিতে দেখা গিয়েছে। ক্যামেরাটি একটু উপরেই ছিল তা অভিনেত্রীর দাঁড়ানো দেখেই স্পষ্ট হয়েছে। আর ভিডিওর আকারে অভিনেত্রীর লুকই এই মুহূর্তে নজর টেনেছে নেটনাগরিকদের।

অভিনেত্রী ফালাক রাশিদ রায় জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক নামি দামি তারকারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী। সেকথা অবশ্য আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। শ্রাবন্তী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রী, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রাশীষ রায় ও তার স্ত্রী। উপস্থিত ছিলেন ‘সৌমি’জ এর কর্ণধারও। তাছাড়াও আরও একাধিক পরিচিত মুখের দেখা মিলেছে। অবশ্য তার ঝলকও মিলবে রাশিদার সোশ্যাল মিডিয়ার পাতায়।

উল্লেখ্য, নিজের জন্মদিনের অনুষ্ঠানে রাশিদাকে কালো বোল্ড পোশাকেই দেখা গিয়েছে। খোলা চুলে, গ্ল্যামারাস মেকাপে এদিন সকলের নজর কেড়েছিলেন বার্থডে গার্ল। শহরের একটি পাঁচতারা হোটেল ‘ভার্টেক্স-দ্যা লিকুইড রেস্টুরেন্ট’এ আয়োজন করেছিলেন নিজের জন্মদিনের এই অনুষ্ঠান। সেকথাও অবশ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026