ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সস্তা ইলেকট্রিক গাড়িতে রয়েছে ৪০০ কিমি রেঞ্জ, জেনে নিন BYD SEAGULL এর ব্যাপারে বিস্তারিত

চীনের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি BYD ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি বাইকের মার্কেটে একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। এই মুহূর্তে এই কোম্পানিটি ইলেকট্রিক গাড়ি তৈরিতে শীর্ষে রয়েছে। নতুন ধারণা এবং পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করার কারণে এই কোম্পানির গাড়ি বিশ্বের বাজারে বেশ জনপ্রিয়। এখনো পর্যন্ত ভারতের বাজারে এই কোম্পানির ইলেকট্রিক গাড়ি না আসলেও, চীনের বাজারে কিন্তু BYD নিঃসন্দেহে একটা বড় কোম্পানি উঠেছে। শুধু গাড়ি নয়, এই কোম্পানিটি কিন্তু ইলেকট্রিক বাস তৈরি করে থাকে। তবে এবারে তারা তাদের নতুন গাড়ি BYD SEAGULL নিয়ে বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই এই নতুন গাড়ির নকশা এবং বৈশিষ্ট্য মুক্তি পেয়েছে। চলুন তাহলে এই গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BYD SEAGULL আকর্ষণীয় ফিচার

BYD কোম্পানির এই গাড়িটির ডিজাইন অত্যন্ত স্মার্ট এবং আধুনিক হতে চলেছে যা আজকের দিনের সাথে একেবারে মানানসই। এই গাড়ির দৈর্ঘ্য হতে চলেছে ৩৭৮০মিঃমি। ফলে ছোট বৈদ্যুতিক গাড়ি হিসেবে এটা বেশ নাম করবে বলে মনে করা হচ্ছে। আরামদায়কভাবে শহরে চালানোর জন্য এই গাড়িটি কে তৈরি করা হয়েছে। এই গাড়ির শৈলী এবং কার্যকারিতা দুটোই খুব ভালো। তবে ছোট বৈদ্যুতিক গাড়ি হলেও ডিজাইনের দিক থেকে কিন্তু একেবারেই খুব একটা খারাপ নয়। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি আকর্ষণীয় হেডলাইট যার ফলে খুব সহজেই যে কোন অন্ধকার রাস্তায় আপনারা দেখতে পাবেন। এই গাড়িতে আরো থাকছে লেটেস্ট টেকনোলজি বিশিষ্ট স্মার্ট টাচ স্ক্রীন সিস্টেম। তার সাথে থাকছে সহজ নেভিগেশন সিস্টেম এবং এসি কন্ট্রোল। এছাড়াও অ্যাডভান্সড ব্রেক এবং ড্রাইভারকে সাহায্য করার জন্য একটি নতুন সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে খুব সহজে এই গাড়িকে কন্ট্রোল করা যাবে।

দমদার পারফরমেন্স এবং দাম

এই গাড়িতে আপনারা দুটি ব্যাটারি প্যাক বিকল্প পেয়ে যাবেন। প্রথমটি হল ৩০ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক বিকল্প, যেখানে আপনারা ৭২ ps এর ইলেকট্রিক মোটর দেখতে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ৩০৫ কিঃমিঃ এর রেঞ্জ। অন্যদিকে, রয়েছে একটি ৩৮ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক বিকল্প যেখানে আপনাদের জন্য রয়েছে একটি ১০০ ps ক্ষমতা বিশিষ্ট মোটর এবং থাকছে ৪০৫ কিলোমিটারের রেঞ্জ। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে। যদি এই দামেই ভারতের বাজারে এই গাড়ি লঞ্চ হয়, তাহলে অবশ্যই ভারতের বাজারে একটা বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই নতুন গাড়িটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026