পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনৈতিক দক্ষতা ছাড়াও চিত্রশিল্পেও দক্ষতা রয়েছে। শুধু ভালোবাসার জন্যে নয় তিনি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও চিত্রশিল্পকে বিভিন্ন সময় তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন তোলপাড় দেশ তখন আরও একবার তিনি রঙ তুলি হাতে নিলেন।
সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় জনসংখ্যা পঞ্জি ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতার সুর ধরা পড়লো তার ক্যানভাস জুড়ে। এর আগে বিক্ষোভের ফলে নষ্ট হয়েছে কোটি টাকার সরকারি সম্পত্তি, হেনস্থার শিকার হয়েছেন সাধারন মানুষ। তাই এই বার তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ চান।
আরও পড়ুন : রাজ্যের শিক্ষকদের জন্য নতুন নিয়ম, বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এদিন মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে হাজির ছিলেন তৃণমূল শীর্ষনেত্রী। ক্যানভাসে ফুটিয়ে তোলেন সিএএ, এনআরসি ও এনপিআর নিজের প্রতিবাদের চিত্র। শুধু তিনিই নয় সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট শিল্পীরাও।
তৃণমূলের এক নেতা জানান, দেশের নামীদামী গ্যালারিতে ছবিগুলির প্রদর্শন করা হবে। তার মতে সিএএ ও এনআরসির বিরুদ্ধে এই চিত্রগুলি সচেতনতামূলক প্রচারের অংশ হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…