নিউজ

একুশের ভোটের আগে রাজ্যে কার্যকর হচ্ছে না সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আর তাই একুশের ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে না, এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। মোদি সরকার এ প্রসঙ্গে জানিয়েছে যে সিএএ কার্যকর করার সময়সীমা বাড়ানো হয়েছে। লোকসভা ও রাজ্যসভার কমিটি ৯ এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই পর্যন্ত করেছে। এক কথায় রাজ্যে নির্বাচনের আগে সিএএ কার্যকর হচ্ছে না, এমনটা নিশ্চিত।

গতকাল, মঙ্গলবার এ প্রসঙ্গে লোকসভায় লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯-এর বিধি তৈরি করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভার আইন বিষয়ক কমিটি সিএএ সংক্রান্ত বিধি তৈরীর জন্য ৯ এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই পর্যন্ত করার সম্মতি জানিয়েছে।’ এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে এনআরসি চালু হবে কিনা, আর হলেই বা কবে থেকে হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতুয়ারা সিএএ কার্যকর করার পক্ষে দাবি জানিয়েছে। এমনকি সিএএ এখনও পর্যন্ত কার্যকর হয়নি বলে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বিক্ষোভ প্রদর্শনও করেছেন। আর এসবের পরেও বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সিএএ কার্যকর হচ্ছে না বলে এর প্রভাব কিছুটা হলেও ভোটের ফলাফলে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026