নিউজ

CAA প্রত্যাহার করা হবে না, দিল্লি থেকে হুংকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সিএএ যে প্রত্যাহার করা হবে না আবারও তা জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনসিসি র‍্যালিতে তিনি বলেন ঐতিহাসিক অবিচারকে সংশোধন করার জন্যই এই আইন আনা হয়েছে। তিনি বলেন স্বাধীনতা লাভের সময় নেহেরু-লিয়াকত সংখ্যালঘুদের রক্ষা করার চুক্তি করেছিল সেই প্রতিশ্রুতি পালনেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন।

সিএএ নিয়ে যতই বিরোধিরা প্রধানমন্ত্রীকে আক্রমণ করুক না কেন তিনি কোনো অবস্থাতেই সিএএ প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দিলেন। সিএএ বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা সিএএ নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। কেউ আবার দলিতদের প্রতিনিধিত্বের নাটক করছে।

আরও পড়ুন : ‘নির্ভায়ার দোষী মুকেশ সিংকে তিহার জেলে ধর্ষণ করা হয়েছে’ আইনজীবীর বিস্ফোরক দাবি

বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ করতে তারা চেষ্টা চালিয়ে গেলেও তাতে লাভ হবে না তার কারণ হিসেবে প্রধানমন্ত্রী স্পষ্টত জানিয়ে দেন তিনি দেশের ভাবমূর্তি কথা ভেবে কাজ করেন, নিজের ভাবমূর্তির কথা ভেবে নয়। বিরোধীদের আক্রমণ করেই তিনি পাকিস্তান প্রসঙ্গে বলেন তিনটি যুদ্ধে হেরে যাওয়ার পরও প্রক্সি চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

তবে শুধু কাশ্মীরই নয় দেশের অন্যান্য স্থানও এখন শান্ত এবং বিজেপি সরকার দশকের পর দশক বঞ্চিত হয়ে আসা উত্তর-পূর্ব ভারতের ইচ্ছেও পূরণ করেছে। প্রধানমন্ত্রী বলেন একসময় যারা সংবিধান মানত না, সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল এখন তারা সংবিধান নিয়ে চেঁচাচ্ছে। সিএএ প্রসঙ্গে একবিন্দুও তিনি নড়বেন না এমনটাই হুংকার দিয়ে তিনি জানিয়ে দিলেন এনসিসির র‍্যালিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026