ধারাবাহিক মূল্য স্ফিতির কারণে দিনের পর দিন জোরালো হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির আন্দোলন। বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘভাতা বৃদ্ধির জন্য নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ করছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০১৩ সালে গঠিত ৭ম পে-কমিশনের অধীনে বেতন পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। যেখানে ৪২ শতাংশ হারে DA প্রদান করা হয় কর্মচারীদের। তবে এবার অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সি শ্রীকুমারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে যে আন্দোলন চলছিল, তার ফলাফল খুব শীঘ্রই পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন, ১লা জুলাই ২০২৩ হিসেবে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারের সকল কর্মচারীরা। অর্থাৎ সকল সরকারি কর্মীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতার পরিবর্তে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। যার পরিপ্রেক্ষিতে ৪৮.৬৭ লক্ষ্য অ্যাক্টিভ সরকারি কর্মচারী এবং ৬৭.৯৫ লাখ পেনশনভোগী উপকৃত হবেন।
আমরা আপনাদের বলে রাখি, গত বছর দীপাবলি ছিল ২৪শে অক্টোবর, এবার তা ১২ই নভেম্বরে স্থির হয়েছে। মনে করা হচ্ছে, দীপাবলীর প্রাকমুহুর্তে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে পে-কমিশন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কর্মীদের গত ১২ মাসে AICPI-IW-এর গড় হল ৩৮২.৩২৷ সূত্র অনুযায়ী, মোট মহার্ঘ ভাতা হবে ৪৬.২৪ শতাংশ। বর্তমান মহার্ঘ ভাতার হার ৪২%। এমন পরিস্থিতিতে, ১লা জুলাই ২০২৩ থেকে DA-তে ৪৬.২৪%-৪২% = ৪.২৪% বৃদ্ধি পাবে।
সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সর্বমোট ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। উল্লেখ্য, বর্তমানে মোদি সরকারের কর্মীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছে ৭ম বেতন কমিশন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য নির্দেশিকাটি অপেক্ষায় রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…