দেশ

ক্যাডবেরি চকলেটে গোমাংসের ব্যবহার? জবাবে কী জানালেন সংস্থা

বিশ্বের সবথেকে জনপ্রিয় চকলেট কোম্পানি ক্যাডবেরি চকলেটে কি কোন ভাবে গোমাংস ব্যবহার করা হয়? এই প্রশ্নটাই বর্তমানে ঘুরপাক খাচ্ছে ক্যাডবেরি প্রেমিদের মনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি টুইট ভাইরাল হয়েছিল যেখানে ক্যাডবেরি ওয়েবসাইটের একটি স্ক্রিনশট ছড়িয়ে বলা হয়েছিল কোন পণ্যের যদি উপাদান হিসেবে জিলেটিন ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে সেখানে গোমাংস ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনশট ছড়িয়ে পড়া মাত্রই ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। অনেক হিন্দু সংস্থা হিন্দুদের ক্যাডবেরি চকলেট বয়কট করার ডাক দেন।

কিন্তু, এই দাবি সম্পূর্ণরূপে ভুয়ো এবং কোনভাবেই ক্যাডবেরি চকলেট তৈরির সময় ব্যবহার করা হয় না গরুর মাংস। এই বিষয়টি একটি টুইট করে জানিয়ে দিয়েছে ক্যাডবেরি সংস্থা। ক্যাডবেরি ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে যে চকলেট বিক্রি করা হয় সেখানে কোনভাবেই গোমাংস ব্যবহার করা হয় না। ক্যাডবেরি প্যাকেটের গায়ে একটি সবুজ রঙের স্টাম্প থাকে যেখান থেকেই জানা যায় এই জিনিসটি সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান। যে টুইট ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণরূপে ভুল এবং বিভ্রান্তিকর কারণে এর সঙ্গে ভারতের কোন সম্পর্ক নেই বলেও জানিয়েছে ক্যাডবেরি ইন্ডিয়া।

ক্যাডবেরি কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ভারতের তারা যত রকমের পণ্য বিক্রি করে তাতে গোমাংস এবং এরকম মাংস জাতীয় কোন উপাদান থাকে না। হু এর বিধি অনুযায়ী খাদ্য দ্রব্য তৈরি করে লন্ডনের ক্যাডবেরি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। যে স্ক্রিনশট ভাইরাল হয়েছিল তা ভালো করে খুটিয়া দেখলেই জানা যাবে ওই স্ক্রিনশট তোলা হয়েছে ক্যাডবেরি অস্ট্রেলিয়া ওয়েবসাইট থেকে। ভারতে ক্যাডবেরি চকলেট তৈরি করতে সাধারণত ব্যবহার করা হয় কোকো, চিনি, মিল্ক সলিড এবং কিছু ফ্লেভার এবং এই জিনিসটা তৈরি করতে কোনভাবেই কোনরকম জীবজন্তুর অংশ নেওয়া হয় না। তাই ক্যাডবেরি ইন্ডিয়ার তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন তাদের পণ্য সম্পর্কে প্রকৃত তথ্য সবাই যাচাই করে দেখে নেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ক্যাডবেরি অস্ট্রেলিয়া ওয়েবসাইটের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যেখানে লেখা থাকে, আমাদের প্রোডাক্ট টা যদি কোনভাবে জিলেটিন জাতীয় কোন পদার্থ থাকে তাহলে বুঝতে হবে সেটা হালাল সার্টিফাইড এবং গরুর মাংস থেকে জিনিসটা তৈরি হয়েছে। এই স্ক্রীনশট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই হিন্দু ধর্মাবলম্বীরা ক্যাডবেরি ইন্ডিয়ার বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করে দেন। অনেকে ধর্মের দোহাই দিয়ে আবার অনেকে ক্যাডবেরি ইন্ডিয়াকে ট্যাগ করে মন্তব্য করতে শুরু করেন। অনেক হিন্দু আবার ক্যাডবেরি বয়কটের ডাক দেন। কয়েকজন আবার ক্যাডবেরি কোম্পানির বিরোধী কোম্পানি আমুল কে তার চকলেট বিক্রি বৃদ্ধি করার অনুরোধ জানান। সবমিলিয়ে যখন ক্যাডবেরির বিরুদ্ধে এত অভিযোগ উঠে আসে সেই সময় সোমবার সমস্ত অভিযোগে জল ঢেলে দিয়ে ক্যাডবেরি ইন্ডিয়া তরফে জানানো হলো এই সমস্ত মিথ্যে এবং ভারত সরকারের সার্টিফিকেশন অনুযায়ী ভারতে বিক্রি হওয়া সমস্ত ক্যাডবেরি সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026