অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কাজ শুরু হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় এর।করণা আবহের পরবর্তীতে নিউ নরমালে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের কোন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চলেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকে কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা হবে। আপাতত শুধুমাত্র স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী এবং গবেষক পড়ুয়াদের জন্য এই বিশ্ববিদ্যালয় খোলা হবে এবং চলবে শুধুমাত্র প্রাক্টিক্যাল ক্লাস। সোমবার বিশ্ববিদ্যালয় সূত্রে সার্কুলার দিয়ে এই নোটিশ জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুব অল্প সময়ের মধ্যে প্রাক্টিক্যাল ক্লাস এর সমস্ত পাঠক্রম শেষ করে ফেলা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ আলোচনা করার পর সিদ্ধান্ত নিয়েছে ৩.৫ মাসের সিলেবাস মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে শেষ করা হবে। কাজেই বোঝাই যাচ্ছে, একেবারে দিনরাত এক করে প্রাক্টিকাল করানো হবে। কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে এবারে কি হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টাইমিং। জানা যাচ্ছে, সকাল থেকে শুরু হবে ক্লাস এবং একেবারে রাত অব্দি চলবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো হয়নি।
পাশাপাশি, ১০ থেকে ১২ দিনের জন্য একটি ব্যাচ তৈরি করে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হতে চলেছে। করণা পরিস্থিতি কে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে জানা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন হোস্টেল এখনো অবধি খোলা হচ্ছে না। তবে এবারে প্রশ্ন উঠছে, দূরে ছাত্রছাত্রীরা কিভাবে প্র্যাকটিকাল ক্লাস করবে? বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা অনেকেই তাদের বন্ধু এবং আত্মীয়ের বাড়ি থেকে ক্লাস করতে চাইছে। তাই এতোটা কিছু অসুবিধা হবে না। বিশ্ববিদ্যালয় জানিয়েছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ম্যারাথন প্রাকটিক্যাল ক্লাসে পরিকল্পনা শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…