আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে প্রিমিয়াম রেঞ্জে বাজিমাত করছে স্যামসং কোম্পানি। আজকাল আইফোনকেও টেক্কা দিতে পারে samsung কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন। কিছুদিন আগেই লঞ্চ করেছে Samsung S23। সবাই আশা করেছিলেন যে এই ফোনে লেটেস্ট আইফোনের স্যাটেলাইট কানেকটিভিটি ফিচার থাকবে। কিন্তু তেমন কিছু আসেনি ফিচারে। তাই নিয়ে আশাহত জনতা। তবে জানা গিয়েছে কোম্পানি তাদের S24 ফোনে টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার অফার করবে।
Samsung বর্তমানে দক্ষিণ কোরিয়া ভিত্তিক তিনটি নেটওয়ার্ক অপারেটর – KT, LG Uplus এবং SK Telecom -এর সাথে হাত মিলিয়ে আপকামিং S24 আনতে চলেছে। এই ফোনটি One UI 6.1 কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে আসবে। এতে স্যাটেলাইট সংযোগ থাকতে পারে। এই ফ্ল্যাগশিপ মডেলে সেলুলার নেটওয়ার্ক পারফরম্যান্স রিপোর্টে টু-ওয়ে স্যাটেলাইট সংযোগ পরিষেবার কোনো উল্লেখ নেই। কি এই স্যাটেলাইট কানেকটিভিটি?
স্যাটেলাইট কানেক্টিভিটি বৈশিষ্ট্যটি, সেলুলার নেটওয়ার্ক উপলব্ধ নেই এমন অঞ্চলে জরুরীকালীন পরিস্থিতিতে কন্টাক্ট এ থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন। ফিচারটি এল ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকা ভিত্তিক এমার্জেন্সি রেস্পন্স টিমের কাছে রেসকিউ নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারবে। এই ফিচার এখনও শুধু আইফোনের জন্য রয়েছে। তবে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি তাদের ফোনে এই ফিচার অন্তর্ভুক্ত করার জন্য তাড়াহুড়ো করতে রাজি নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…