খেলা

বিশ্বকাপে পাকিস্তানের হারের হ্যাটট্রিক, সেমিফাইনালে পৌঁছানোর আশা এখন দুঃস্বপ্ন বাবর বাহিনীর

২০২৩ বিশ্বকাপে নিজেদের যাত্রা দুর্দান্ত শুরু করেও সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যেতে বসেছেন বিশ্বকাপের অন্যতম দাবিদার দল পাকিস্তান। গ্রুপ পর্যায়ের প্রথম দুটি ম্যাচে বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রফির অন্যতম সেরা দাবিদার হয়ে উঠেছিল পাক-বাহিনী। তবে এখন সেমিফাইনালে পৌঁছানোই দুষ্কর হয়ে পড়েছে বাবর বাহিনীরদের জন্য। শেষ তিন ম্যাচে টানা পরাজয়ের হ্যাটট্রিকের ফলে সেমিফাইনাল ধীরে ধীরে হাতের নাগালের বাইরে যাচ্ছে পাকিস্তানের জন্য।

আজ্ঞে হ্যাঁ, বিশ্বকাপের প্রবল দাবিদার পাকিস্তান ইতিমধ্যে ৫টি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে নেদারল্যান্ডস এবং শ্রীলংকার বিপক্ষে জয় লাভ করেছে বাবর আজমরা। বাকি তিনটি ম্যাচে লজ্জা জনক ভাবে পরাজিত হয়েছে তারা। বিশেষ করে গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর লড়াই থেকে অনেকটা দূরে ছিটকে গেছে শক্তিশালী এই দলটি।

বর্তমানে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাকি ৪টি ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে বাবর আজমদের। যদিও সেই কাজ এখন পাকিস্তানের জন্য অনেকটা কঠিন হয়ে পড়েছে পড়ে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেমিফাইনাল নিশ্চিত করতে ১২ পয়েন্টস অর্জন করতে হবে পাকবাহিনীকে। আর তার জন্য বাকি থাকা চারটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে তাদের।

তবে বাকি চারটি ম্যাচে জয় নিশ্চিত করা পাকিস্তানের পক্ষে যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, আগামী চারটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ফলে সবকটি ম্যাচে জয় নিশ্চিত করে সেমিফাইনালে পৌঁছানো পাকিস্তানের পক্ষে এক প্রকার অসম্ভব বলে ধরে নেওয়া যেতেই পারে। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার খুব কাছে দাঁড়িয়ে রয়েছে ভারত। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026