পলিটিক্স

Hiran Chatterjee:’এভাবেও কি উন্নয়ন করা যায়?’ এবার বেসুরো পথে হাঁটলেন তারকা বিধায়ক হিরণ

একে বাবুলে রক্ষে নেই এরমধ্যে হিরণ দোসর সাঁধলো। বাবুলের দলবদল এখনো ২৪ ঘণ্টা হয়নি এর মধ্যে কি হয়নি। তার মধ্যেই এবার অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। রেলের ইঞ্জিনিয়ার, ঠিকাদারদের প্রকাশ্যে সমালোচনা করলেন। সাধারণ মানুষের পাশে থাকার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিনেতা তথা বিধায়ক হিরণ।

আসল ঘটনার সূত্রপাত রেলের ওভারব্রিজ তৈরি করা নিয়ে। খড়্গপুর স্টেশনে মোট তিনটি ওভারব্রিজ তৈরি করছে রেল। আসন্ন দুর্গাপুজোর আগেই এই তিনটি ওভারব্রিজগুলোর উদ্বোধন হওয়ার কথা বলেছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের কথায় খড়্গপুর শাখার ডিআরএমের কাজের প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু এ প্রসঙ্গে রেলের ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার কাজে কোনোভাবে সন্তুষ্ট নন তাই বুঝিয়ে দিয়েছেন এবার হিরণ।

হিরণ বলেন, তিনি ভারতীয় রেলের সমালোচনা করবেন না। দেশের সসর্ববৃহৎ প্রতিষ্ঠান। রেলমন্ত্রীও ভাল মানুষ। রেলমন্ত্রী দেশ তথা রাজ্যের জন্য ভাল কাজ করতে চান। কিন্তু রেলের যে আধিকারিকরা এখানে ফুট ব্রিজের কাজ করাচ্ছেন, তাঁরা শ্রমিকদের ন্যুনতম সুরক্ষার বন্দোবস্ত করেননি। এর বিরোধিতা না করে থাকতে পারছেননা। শ্রমিকদের মাথায় হেলমেট নেই। অথচ প্রতিদিন নানান দুর্ঘটনা লেগেই রয়েছে।

এখানেই শেষ নয়, হিরণ বৈষম্যের অভিযোগও তুলেছেন। তিনি বলেছেম কিছু দোকানদারদের উচ্ছেদ করা হলেও কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে। এর পরেই তিনি প্রশ্ন তুলেছেন যে, এই ভাবেই কি কোনোভাবে উন্নয়নের কাজ হয় ? এরপরেই তিনি বলেন, তিনি খড়গপুরের সবার বিধায়ক৷ মানুষের পাশে থাকা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে।’ হিরণের এই মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা সহ-সভাপতি তথা তৃণমূলের বিধায়ক অজিত মাইতিও।

উল্লেখ্য,‘রিজার্ভ বেঞ্চে’ বসে থাকতে চাননি বিজেপির বিক্ষুব্ধ সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রথম একাদশে খেলার সুযোগ করে দেবেন বলেছেন। এবার সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে খগড়পুরে দাঁড়িয়েই অন্যরকম হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণ। এবার কি বাবুলের পথে হাঁটতে চাইছেন বিজেপি বিধায়ক? তাহলে কি এবার বঙ্গীয় বিজেপিতে আরো এক ভাঙন ধরবে? তা অবশ্য সময় বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026