জীবনযাপন

আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি সেসব থেকে কি মারণ রোগ ক্যান্সার হতে পারে? আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীদের মতামত-

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে ক্যান্সার হওয়ার নানা কারণের কথা উল্লেখ করা হয়েছে। আদিম সমাজে আমরা যে ভাবে জীবন যাপন করি তা অনেকাংশেই ক্যান্সার হওয়ার জন্য দায়ী। ধূমপান করা থেকে শুরু করে বাইরের প্যাকেটের খাবার সবই ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। ক্যান্সার হওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দুটি কারণ ই হলো বাইরের প্যাকেটজাত খাবার এবং ব্যস্ত জীবনে শরীরচর্চার অভাব। তবে তারা এটাও বলেছেন যে কিছু কিছু জিনিস মেনে চললে আমরা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম করতে পারি।

প্রথমত আমাদের ধূমপান করা বন্ধ করা উচিত। এছাড়াও নিয়মিত শরীর চর্চা করে ওজন নিয়ন্ত্রণে রাখা, বাইরের প্যাকেটজাত খাবার এড়িয়ে চলা ইত্যাদি ও মেনে চলতে হবে।

এমন কিছু খাবার রয়েছে যা ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। সেগুলি হল–

১) প্রক্রিয়াজাত ও কৃত্রিম চিনি– 1937 সালে জার্মান চিকিৎসক ওটো ওয়ারবার্গ আবিষ্কার করেছিলেন যে ফ্রুক্টোজ’যুক্ত চিনি ক্যান্সারের কোষকে বেড়ে উঠতে সাহায্য করে। তিনি মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পান। তিনি বলেন যে প্রক্রিয়াজাত চিনিগুলি যেমন শরীরে ইনসুলিনের মাত্রা কে বাড়িয়ে তোলে তেমনি ক্যান্সারের কোষ গঠন করতে সাহায্য করে। তবে এই প্রক্রিয়াজাত চিনির পরিবর্তে তিনি মধু, গুড় ইত্যাদি ব্যবহারের কথা বলেন।

২) ভাজাভুজি– আলুর চিপস ভাজা হয় হাইড্রোজেনেইটেড ভেজিটেবল তেল দ্বারা। এতে প্রয়োজনের তুলনায় বেশি লবণ থাকে। আলুর চিপস ট্রান্সফ্যাট শরীরে জমা করে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। দোকানে কেনা চিপস এর পরিবর্তে যদি বাড়িতে বানানো চিপস খাওয়া যায় তাহলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী।

৩) মাইক্রোওয়েভ পপকর্ন– পপকন হল একটি স্বাস্থ্যকর জলখাবার। তবে এটি যে প্যাকেটের মধ্যে রাখা হয় সেটি হলো ক্ষতিকর। এই প্যাকেটের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ বৃক্ব, স্তন, ফুসফুস, মূত্রথলি ইত্যাদির ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।

৪)ডায়েট ফুড– যে সব খাবারে ডায়েট কথাটি উল্লেখ করা থাকে সেইসব খাবারগুলি ওজন কমাতে সাহায্য করলেও ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।

৫) কার্বোনেটেড কোমলপানীয়– আমরা দোকান থেকে যেসব কোমল পানীয় কিনে পান করি সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। এই পানীয়গুলিতে প্রচুর পরিমাণে কর্ন সিরাপ এবং কেমিক্যাল থাকে। যা ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।

৬)ক্যানজাত খাবার– টিনের পাত্রে বিসফেনল-এ থাকে। যার ফলে নিয়মিত টিনের ক্যানের খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026