ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Dearness allowance: কেন্দ্রীয় কর্মীদের জন্য নতুন মহার্ঘ ভাতা আপডেট, কত মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা?

সরকারি কর্মীদের জন্য এবারে এলো একটা খারাপ খবর। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মহার্ঘ ভাতার ডাটা আপডেট করলো না কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশের গণ্ডি স্পর্শ করেছিল। সেই সময়, মহার্ঘ ভাতা শূন্য করে দেওয়ার কথা। কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকর করেনি ভারত সরকার। তবে এটা ভবিষ্যতে বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়েও এখনো পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য করেনি ভারত সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এআইসিপিআই সূচকের তথ্য আবারো নতুন করে একটা বিতর্ক উস্কে দিয়েছে। এই তথ্য কিন্তু এখনও পর্যন্ত ভারতের শ্রম মন্ত্রকের তরফ থেকে শেয়ার করা হয়নি। মহার্ঘ ভাতা গণনার তথ্য ২৮ শে মার্চ প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত এই তথ্য প্রকাশিত হয়নি। এই প্রথমবার শ্রম ব্যুরো তাদের হিসাব পরিবর্তন করছে। এইভাবে পরিসংখ্যা গণনা হতে থাকলে, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বিষয়টা মোটেও ভালো হবে না।

আপনাদের জানিয়ে রাখি কর্মচারীদের পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে জুলাই মাস থেকে। এআইসিপিআই সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে এই সূচক পৌঁছেছে ১৩৮.৯ অংকে। এই হিসাবে মহার্ঘ ভাতা হবার কথা ৫০.৮৪ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই তথ্য প্রকাশিত হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এই শীট আপডেট করেনি ভারত সরকার। নতুন বছরে কতটা বাড়বে মহার্ঘ ভাতা, নতুন সরকার গঠন হওয়ার পরে মহার্ঘ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সমস্তটা নিয়ে বেশ চিন্তার মধ্যে আছেন অনেকে। এমনকি বিশেষজ্ঞরাও এই বিষয়টা সঠিকভাবে বলতে পারছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তী মহার্ঘ ভাতা আপডেট ৪ শতাংশ হতে পারে। সে ক্ষেত্রে মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫৪ শতাংশ। অর্থাৎ যদি সমস্ত নিয়ম মেনে চলা হয় তাহলে, আবারো নতুন করে ৪ শতাংশ করে মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারের তরফ থেকে। বর্তমান ধারা অনুযায়ী মহার্ঘ ভাতা এই মুহূর্তে ৫০ শতাংশ রয়েছে। যদি ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫৪ শতাংশ। এরফলে বিভিন্ন খাতে খরচ বাড়বে ভারত সরকারের। তবে এক মাসের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে মহার্ঘ ভাতা যদি বৃদ্ধি করা হয়, তাহলে সেটা হবে ৫১ শতাংশ। তবে সরকার নির্বাচনের আগে কোনভাবেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে না। ফলে জুলাই মাসের আগে কোনরকম সুখবর পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026