করোনার থাবা বসেছে গোটা বিশ্ব জুড়ে। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই অনেক বেড়ে চলেছে। ভারতে করোনার সংক্রমণকে প্রতিহত করতে গত ২৪ মার্চ মধ্যরাত থেকে গোটা ভারতবর্ষকে আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক ডাউনের স্থায়িত্বকাল থাকবে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। কিন্তু লক ডাউন জারি থাকলেও দেশে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এখনো পর্যন্ত দেশে করোনা ভাইরাসের ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০০০ এরও উপরে। মৃত্যু ১০০ জনেরও বেশি হয়েছে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে কি লক ডাউন সময়সীমা আরও বাড়তে পারে! উঠেছে প্রশ্ন। বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি রাজ্য প্রধানমন্ত্রীকে চিঠি মারফত সরকারি নিয়ন্ত্রণকে অটল রাখার দাবি জানিয়েছে।
যদিও কিছুদিন আগেই ক্যাবিনেট সচিব রাজীব গুহ জানিয়েছিলেন, লক ডাউনকে আর দীর্ঘায়িত করা হবে না। তবে সরকারের কাছে প্রস্তাব পৌঁছেছে যে, গোটা দেশকে লকডাউনের আওতাও না ফলে শুধুমাত্র করোনা ভাইরাস ছড়াতে পারে এমন দেশের ২০ টি হটস্পট এলাকাকে লকডাউনে রাখা যায়৷ তবে পরবর্তী সিদ্ধান্ত আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন মন্তিরসভায়, সেখানেই স্থির হবে।
বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…
ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…
টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…
বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…
টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…
ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…