নিউজ

Cancelled Train Today, 10th January: কুয়াশার কারণে প্রচুর ট্রেন বাতিল করল Indian Railway, ভ্রমণের আগে অবশ্যই দেখুন তালিকা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।

ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।

আজ ১০ ই জানুয়ারি, ২০২৩ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে ওয়েবসাইট অনুসারে, ২৭৭ টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং ৫০টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। এর সাথে, ৩৮টি ট্রেনের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে এবং ১৭টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।

Nirajana Nag

Recent Posts

প্রথম দফার ভোটেই বড় ইঙ্গিত! BJP জিতলে মুখ্যমন্ত্রী কে? শাহের বক্তব্যে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিনেই বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

April 23, 2026

সুখবর মধ্যবিত্তদের জন্য! কমল সোনার দাম, আজকের ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট দেখুন

মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তির খবর। সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর কিছুটা হলেও কমেছে সোনার দাম। ফলে যারা…

April 23, 2026

ভোটের আগে কলকাতায় শাহের ম্যারাথন স্টে! ১৩ জেলার রিপোর্ট কার্ডে শেষ মুহূর্তের রণকৌশল

বিধানসভা নির্বাচনের প্রথম দফা ঘিরে চরম তৎপর বিজেপি শিবির। আর সেই লক্ষ্যেই কলকাতায় ঘাঁটি গেড়েছেন…

April 23, 2026

জেল থেকে প্রেমপত্র! জ্যাকুলিনকে ‘আমি চিরকাল তোমারই’—সুকেশের চিঠি ঘিরে নতুন বিতর্ক

২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর আবারও শিরোনামে। জেলবন্দি অবস্থাতেই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন…

April 23, 2026

দিল্লির বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি অভিষেকের! বিরাট কোহলির রেকর্ডে টেক্কা তরুণ তারকার

IPL ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ বনাম দিল্লির লড়াইয়ে নজর কাড়লেন এক তরুণ ব্যাটার। দুরন্ত ব্যাটিংয়ে…

April 22, 2026

BSNL-এর নতুন ধামাকা! ৭০ দিনের প্ল্যানে প্রতিদিন ৩GB ডেটা ও আনলিমিটেড কলিং

সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। কম দামে দীর্ঘ…

April 22, 2026