জীবনযাপন

অফিসের সারাদিনের কাজের চাপ সামলাতে পারছেন না? সমস্যা সমাধানের জন্য রইলো কিছু টিপস

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : অফিসে কোনো কারণে দীর্ঘদিন ছুটি থাকার পর কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। সেই সময়ই চাকুরীজীবীদের দম ফেলার সময় থাকেনা। একজন চাকুরীজীবী খুব স্বাভাবিকভাবেই সেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠান এর স্বার্থে তাকে তার সবটুকু দিয়ে কাজ করতে হয়। পাশাপাশি ব্যক্তিগত দিকে তাকে খেয়াল রাখতে হয়। তবুও কর্মক্ষেত্রে তাকে এমন কিছু বিষয়ের মুখোমুখি হতে হয় যা তার উদ্বেগের কারণ হয়।

একজন চাকুরিজীবীর ক্ষেত্রে তার কাজের মান কমে যেতে পারে নানা কারণে ।সে কারণগুলি হল সাধারণত অফিসের সকলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকলে, কোন প্রত্যাশা স্পষ্ট না থাকলে, কোন নিয়ম নীতি ঠিকভাবে না থাকলে তার কর্ম ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে।

আপনার সহকর্মী, জুনিয়র কিংবা সিনিয়র ব্যাক্তিদের সঙ্গে যদি আপনার ঠিকঠাক যোগাযোগ না থাকে তাহলে আপনার কাজের তৃপ্তি কমে যেতে পারে।
হিন্দুস্থান টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কর্মক্ষেত্রে কাজের উদ্বেগ কমানোর নিচে কিছু টিপস দেওয়া হয়েছে–

সংযোগ ও সম্পর্ক গড়ে তুলুন–

আপনি যেখানে কাজ করছেন সেই কর্ম ক্ষেত্রে আপনার চারপাশের মানুষদের সম্পর্কে জেনে নিন। এবং তাদের সঙ্গে যোগাযোগ ভালো রাখার চেষ্টা করুন। তারা যখন উপস্থিত হচ্ছে সম্ভব হলে তাদেরকে অভ্যর্থনা জানাতে পারেন ।এবং যেকোনো সমস্যায় তাদের সঙ্গে আলোচনা করুন। একইসঙ্গে অফিসে কারো সম্পর্কে গোপনে কারো ব্যাপারে কোন কিছু বলা থেকে বিরত থাকুন এবং পরস্পরের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

স্পষ্ট হন–

কোন ব্যাপারে আপনার যদি কোন কিছু না জানা থাকে তবে তা জানতে চাইতে দ্বিধা করবেন না। এটিকে নিজের জ্ঞানের অভাব হিসেবে দেখবেন না। সহকর্মীদের প্রতি আপনার কি কি দায়িত্ব আছে এবং প্রতিষ্ঠান আপনার কাছে কি কি প্রত্যাশা করে সে সম্পর্কে জেনে নিন। আপনার কর্তব্য গুলি কে পালন করার চেষ্টা করুন।

বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন–

কোন অবাস্তব প্রত্যাশার প্রতি আকর্ষিত না হয়ে নিজের বাস্তবসম্মত লক্ষ্যের দিকে এগিয়ে চলুন ।এবং একটি রুটিন করে তা মেনে চলার চেষ্টা করুন। এটি আপনার উদ্বেগকে অনেক কমিয়ে দেবে।

এই সবগুলি মেনে চলার পরও যদি আপনার তীব্র উদ্বেগে না কমে এবং তা আপনার সম্পর্ক বা ঘুমে প্রভাব ফেলে তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026