কোনও সমর্থন ছাড়া হাঁটতে পারেন না, বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ধর্মেন্দ্র

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে এক অন্যতম জনপ্রিয় নাম হল ধর্মেন্দ্র। আমাদের আগের প্রজন্ম থেকে শুরু করে এখনও অব্দি সকলেই ধর্মেন্দ্রের কোনো না কোনো হিট হিন্দি ছবি নিশ্চয়ই দেখেছেন। শুনলে অবাক হবেন যে এই অভিনেতা তাঁর ৮২ বছর বয়সে ক্যামেরার সামনে এসে কাজ করেছেন “ইয়ামলা পাগলা দিবানা ফির সে” সিনেমায়। সিনেমা দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন যে উত্তেজনা উদ্দীপনায় তিনি সানি বা ববি দেওলকেও হার মানাচ্ছেন। এত বয়সে ধর্মেন্দ্রর মন মাতানো পারফরম্যান্স সকলকেই অবাক করে দিয়েছিল।

আসলে ধর্মেন্দ্র বলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তার অভিনয় ক্যারিয়ার বলিউডের এক গোল্ডেন পর্ব। নিজের কাজের প্রতি ব্যাপক নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এই অভিনেতার সাফল্যের চাবিকাঠি। আর তাই তো ভারত ভূখণ্ডের লাখ লাখ মানুষ এই অভিনেতার ফ্যান। অবশ্য শুধু ভারত ভূখণ্ডের কথাটা বলা ভুল হবে। ধর্মেন্দ্রর অনুরাগী বিদেশের মাটিতেও ছড়িয়ে রয়েছে। এখনো অব্দি সোশ্যাল মিডিয়াতে ধর্মেন্দ্রর কোনো ছবি সামনে এলে তা দাবানলের মত ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে যায়। তবে সম্প্রতি এমন এক ছবি সামনে এসেছে যা দেখে মন ভারাক্রান্ত ধর্মেন্দ্র অনুরাগীদের।

বলিউড তারকা ধর্মেন্দ্রর বয়স বর্তমানে ৮৫ বছর। তাই স্বাভাবিকভাবেই আগের মত সুস্থ তিনি আর নেই। বয়সজনিত কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এমনকি তিনি এখন আর ঠিকমতো হাঁটতে পারছেন না। হাঁটতে গেলেও ধর্মেন্দ্রকে কিছু না কিছু ধরে বা কারুর সাহায্যে পা ফেলতে হচ্ছে। সম্প্রতি অভিনেতার এমন অবস্থার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা তুমুল ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা এই ছবি দেখে কমেন্ট করে জানান যে ছবি দেখেই তাদের মনটা খারাপ হয়ে গেল। অনেকে আবেগপ্রবণ হয়েছেন কারণ দেখে বোঝাই যাচ্ছে বলিউড লেজেন্ডের অবস্থা বেশ সংকটজনক।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর পুরো নাম ধরম সিং দেওল। ১৯৬০ সালে অভিনেতা গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘দিল ভি তেরা হাম ভি তেরে’। তারপর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন তিনি। এই সুপারহিট অভিনেতার বর্তমানের অবস্থা দেখে তাই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন প্রায় লাখ লাখ অনুরাগী। সকলেই প্রার্থনা করছেন যাতে ধর্মেন্দ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026