খেলা

লজ্জার রেকর্ড, ভারতের কাছে ১০০ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল টিম ইংল্যান্ড

গতকাল লাখনৌয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটেছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি। ইতিপূর্বে বিশ্বকাপের আসরে এমন লজ্জাজনক ঘটনা চোখে পড়েনি কারোর। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে টাকে থাকতে হলে কালকের ম্যাচে জয় নিশ্চিত করতেই হত ইংল্যান্ডকে। তবে ভারতের বিপক্ষে জয় তো দূরের কথা, বিশ্বকাপের ইতিহাসে লজ্জার কলঙ্ক নিজেদের গায়ে লেপন করেছে ব্রিটিশ বাহিনী।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের অতি গুরুত্ব ম্যাচে গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জজ বাটলার। যদিও সেই সিদ্ধান্ত সময়ের সেরা বলে দাবি করেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। পরিকল্পনা মত শুভমান গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারকে ইনিংসের শুরুতেই আউট করে ভারতকে বড় ধাক্কা দেয় ইংল্যান্ড। তবে রোহিত শর্মার ৮৭ রানের ইনিংস, সূর্য কুমার যাদবের ৪৯ রানের ইনিংস এবং কে এল রাহুলের ৩৯ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে মাত্র ২২৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

যেখানে লাখনৌয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রজেক্টেড স্কোর ২৭০-এর কাছাকাছি, সেখানে ভারত ২২৯ রান নিয়ে লড়াই শুরু করে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্রিটিশ দুই ওপেনার। তবে ব্রিটিশ বাহিনীর উপর প্রথম আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। এরপর মোহাম্মদ সামির নিখুঁত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারিনি ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান। দলের হয়ে মোহাম্মদ সামি ৪টি, জসপ্রিত বুমরাহ ৩টি এবং কুলদীপ যাদব ২টি উইকেট দখল করেন। ফলশ্রুতিতে মাত্র ৩৪.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

কি কি রেকর্ডের সৃষ্টি হল?

১. গতকাল ভারতের বিপক্ষে ইংল্যান্ড মাঠে নেমে একাধিক লজ্জার রেকর্ড সৃষ্টি করেছে। একদিনের বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোন দল রান তাড়া করতে নেমে ১৫.১ ওভার হাতে রেখে ম্যাচ হারেনি।
২. চলতি বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল ইংল্যান্ড।
৩. বিশ্বকাপের মেগা আসরে ৩ ম্যাচ হাতে রেখে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত।
৪. রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ১০০তম ম্যাচে ১০০ রানের ব্যবধানের জয়।

Kriti Lekha Shome

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026