টেক বার্তা

Car AC Mileage: এসি অন থাকলে কি গাড়ির মাইলেজ কমে যায়? ৯৯% মানুষই কিন্তু জানেন না আসল সত্যিটা

গরমকালে আজকাল গাড়িতে এসি অন না করলে রীতিমতো গলদঘর্ম অবস্থা হয়ে যায় চালক এবং যাত্রীদের। বাইরের তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থাকে গাড়ির ভিতরে এবং এই কারণে বাতানুকুল যন্ত্রের ব্যবহার আরো বেশি বাড়ছে আজকাল। কিন্তু অনেকেই ভাবেন এসি চালু রাখলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সেই ভয়ে এসি চালু করার বদলে গাড়ির সব জানলা খুলে দেওয়া হয়। যাতে বাইরে থেকে হাওয়া গাড়ির ভিতরে প্রবেশ করতে পারে। যেহেতু গাড়ির ইঞ্জিন স্টার্ট না করলে এসি অন হয় না আর ইঞ্জিন চালানোর জন্য প্রয়োজন হয় তেল, তাই যত দীর্ঘ এসি অন থাকবে ততই শক্তির প্রয়োজন পড়বে ইঞ্জিনের। যা গাড়ির মাইলেজ কমিয়ে দিতে পারে। অধিকাংশ গাড়ি চালক এই যুক্তি বিশ্বাস করেন। কিন্তু আসলে কি তাই? সত্যিই কি এসি অন করে রাখলে গাড়ির মাইলেজ কমে যায়?

সাধারণত, হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় এসি চালু না করে জানলা খোলা রাখার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। অনেকের ধারণা জানলা খোলা রাখলে গাড়ির কেবিন ঠান্ডা থাকবে এবং পেট্রোল খরচ কম হবে। কিন্তু জানেন কি এই অভ্যাসের ফলে আরো উল্টে আপনার গাড়ির মাইলেজ কমে যেতে পারে। কারণ সমস্ত জানলা খোলা থাকলে বাইরের হাওয়া গাড়ির ভিতরে প্রবেশ করে এবং সেটি সরাসরি ইঞ্জিন এর উপরে অতিরিক্ত চাপ দিতে থাকে। এর ফলে ইঞ্জিনের জ্বালানি দক্ষতা ধীরে ধীরে কমতে শুরু করে। আর গাড়ির ইঞ্জিনে যত বেশি চাপ পড়বে তত বেশি জ্বালানির প্রয়োজন হবে। জ্বালানি দক্ষতা কমতে থাকলে তেলের খরচ বাড়বে আর দিনের শেষে আপনার গাড়ির মাইলেজ কমিয়ে আনবে।

গাড়ি বিশেষজ্ঞদের মধ্যে এসি চালু রেখে গাড়ি হাই স্পিডে চালালে ৫ থেকে ১০ শতাংশ মাইলেজ কম হয়। অন্যদিকে গাড়ির জানলা খোলা রেখে ইঞ্জিন স্টার্ট করলে তেল খরচ দ্রুত হারে বাড়তে শুরু করে এবং মাইলেজ কাটা নিচের দিকে নেমে যায়। সেই কারণেই, এসি অন রেখে যদি শহরতলির মধ্যে চার চাকা নিয়ে বেরোন তাহলে মাইলেজের উপর খুব একটা বেশি প্রভাব পড়বে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026