নিউজ

Car Discount Rule: গাড়ি কেনার সময় পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, উপায় বাতলে দিলেন খোদ নীতিন গড়করি

ভারতের বাজারে আজকাল গাড়ির চাহিদা তুঙ্গে। প্রায় প্রত্যেকটি জনপ্রিয় গাড়িতে লম্বা ওয়েটিং করতে হয় গ্রাহকদের। তবুও গাড়ির মূল্যবৃদ্ধি রীতিমত সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে। এক্স শোরুম মূল্যের পর গাড়ির রেজিস্ট্রেশন এবং ইন্সুরেন্স বাবদ প্রচুর খরচের পর এক্স শোরুম মূল্য এবং অন রোড মূল্যের মধ্যে এক বিস্তর ফারাক সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে সকলেই চিন্তা করছেন কি করে গাড়ির দামের উপর ডিসকাউন্ট পাওয়া যায়। এবার গাড়ি কেনার সময় ডিসকাউন্ট পাওয়ার উপায় বাতলে দিলেন খোদ কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়করি। কি করে পাবেন ডিসকাউন্ট? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার যানবাহন স্ক্রাপ নীতি চালু করেছে কয়েকবছর ধরেই। আর এবার এই নীতির ফলেই গাড়ি কেনার সময় ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি। অটো এক্সপোতে গিয়ে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়করি। নীতিন গড়কড়ি জানিয়েছেন, কেন্দ্রের যানবাহন স্ক্র্যাপ নীতির ফলে গ্রাহক ও সংস্থা দু’পক্ষেরই লাভ হতে পারে। এই নীতির ফলে গাড়ি বিক্রিতে প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি আসতে পারে বলে মত তাঁর। অটো এক্সপো ২০২৩-এ তিনি বলেন, “স্ক্র্যাপের ক্ষেত্রে গাড়ি বিক্রিতে ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পাওয়া যাবে। পাশাপাশি প্রস্তুতকারক সংস্থাও কাঁচা মালের ক্ষেত্রে ৩৩ শতাংশ খরচ কমাতে পারবে।”

আসলে তিনি জানিয়েছেন যে গাড়ির স্ক্র্যাপ নীতির ফলে যে সমস্ত ব্যক্তি গাড়ির স্ক্র্যাপ করছেন তারা অবশ্যই নতুন গাড়ি কিনবেন। তাই এই স্ক্র্যাপ সার্টিফিকেট দেখালে ক্রেতাদের গাড়ির দামের ওপর ডিসকাউন্ট দিতে হবে। এতে লাভ হবে উভয় ক্রেতা এবং গাড়ির কোম্পানিগুলির। অন্যদিকে স্ক্র্যাপ সার্টিফিকেট থাকলে অর্থ মন্ত্রকের তরফ থেকেও ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সরকারের এই স্ক্র্যাপ নীতির অধীনে কারও গাড়ি যদি ১৫ বছরের পুরোনো হয়, তাহলে সেটিকে বাতিল করতে হবে। এর ফলে সরকার সেই গ্রাহককে একটি সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেট পাওয়ার এক বছরের মধ্যে আপনি যদি কোনো গাড়ি কেনেন তাতে ১৫ শতাংশ অব্দি কর ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্য যদি কমার্শিয়াল গাড়ি হয় তাহলে ১০ শতাংশ পর্যন্ত কর ডিসকাউন্ট পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026