অফবিট

অবিকল মান্না দে’র গলা, ‘আমি যে জলসা ঘরে’ গান গেয়ে ভাইরাল হলেন এক কাঠমিস্ত্রী, দেখুন ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে চলেছে প্রতি মুহূর্তে। ভিডিওতে এক ব্যক্তিকে কখনও কাঠের কাজ করতে করতে, কখনও বা নদীর পাড়ে বসে প্রয়াত গায়ক মান্না দে-র বিভিন্ন বিখ্যাত গান গেয়ে চলেছেন। এই ব্যক্তির কন্ঠ অবিকল মান্না দে-র মতো। ভিডিও যত ভাইরাল হয়েছে তত নেটিজেনদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে এনার পরিচয় নিয়ে। কিছুদিন আগে জানতে পারা গেছে গায়কের পরিচয়। গায়ক পেশায় একজন কাঠমিস্ত্রী। তাঁর নাম আনন্দ রায়। কিছুদিন আগে ‘লোকজ টিভি’ নামে বাংলাদেশের একটি চ চ্যানেলের ইউটিউব ভার্সনে আপলোড করা হয়েছে আনন্দবাবুর গান। সেখানে দেখা যাচ্ছে বাঁশের কাজ করতে করতে মান্না দে-র বিখ্যাত গান ‘আমি যে জলসাঘরে’ গাইছেন আনন্দবাবু। হাতের কাজের সঙ্গে সঙ্গে তাঁর কন্ঠে গানের প্রতিটি মুরকি সাবলীলভাবে ফুটে উঠছে।

বাংলাদেশের সুপ্ত প্রতিভাদের খুঁজে বার করে তাদের প্রতিভাকে নিজেদের ইউটিউব চ্যানেলে তুলে ধরে। তাদের ইউটিউবের প্রতিটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়। আনন্দবাবুর বেশ কয়েকটি গান আপলোড করেছে তারা। আনন্দবাবুর অসাধারণ গায়কী মুগ্ধ করেছে নেটিজেনদের।

শৈশব থেকে বেড়ে ওঠা প্রতিভা একসময় পারিবারিক চাপে ও রোজগারের তাড়নায় লুপ্ত হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। আনন্দবাবুর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। বিদেশে মিউজিক নিয়ে পড়ার জন্য বিভিন্ন সুযোগ রয়েছে। এমনকি পাশ্চাত্য দেশগুলিতে একটি বিশেষ স্তর অবধি বিনামূল্যে পড়াশোনা ও বিভিন্ন ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়। কিন্তু ভারতবর্ষ, পাকিস্তান বা বাংলাদেশের মত কিছু দেশে সামাজিক যত্নে? অভাবে হারিয়ে যায় প্রতিভা। এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক দুর্নীতি যা সমাজের কাঠামোতে আঘাত হানে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আনন্দবাবু, রাণু মন্ডলের মত প্রতিভারা ভাইরাল হলেও তাঁদের স্থায়ীত্ব থাকে না। তাঁরা আবারও হারিয়ে যান গহন অন্ধকারে।

Anirban Kundu

Recent Posts

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026

রিঙ্কুর ঝড়ে কেকেআরের প্রথম জয়! রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারাল নাইটরা

অবশেষে চলতি মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান…

April 19, 2026