ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এখন থেকে Swift কিনলে দিতে হবে না GST, মাত্র ৫ লক্ষ টাকায় পেয়ে যাবেন একটা নতুন গাড়ি

দেশের যুবক এবং সুরক্ষা বাহিনীর কর্মীদের জন্য মারুতি সুজুকি সুইফট এবার উপলব্ধ করে দেওয়া হল ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট অর্থাৎ CSD তে। দেশের সেবায় নিযুক্ত এই ব্যক্তিরা এবার থেকে খুব সস্তায় মারুতি সুজুকি সুইফট গাড়িটি কিনতে পারবেন। এই মুহূর্তে মাত্র ৮৬ হাজার টাকা থেকে ১.১৮ লক্ষ টাকার ডিসকাউন্ট প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন মারুতি সুজুকি সুইফট। সুইফটের সবথেকে সাশ্রয়ী ১.২ লিটার ভারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৫ লক্ষ ১৩ হাজার টাকায়। শোরুমে সাধারণ গ্রাহকদের জন্য এই গাড়িটির দাম ৫ লক্ষ ৯৯ হাজার টাকা। অর্থাৎ ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট থেকে কিনলে ৮৬০০০ হাজার টাকার উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই গাড়ির উপরে।

একইভাবে যদি ১.২ লিটার Vxi অটোমেটিক গাড়িটি কেনার পরিকল্পনা থাকে তাহলে মাত্র ৬ লক্ষ ৪৭ হাজার টাকায় এই গাড়িটি কেনা যাচ্ছে। সিএসডি থেকে এই গাড়িটি কিনলে এতটা সস্তায় আপনি পাচ্ছেন কিন্তু যদি আপনি সাধারণ শোরুম থেকে কেনেন তাহলে এই গাড়ির দাম ৭ লক্ষ ৫০ হাজার টাকা। সিএসডি থেকে কিনলে ৯৭১৭৭ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই গাড়ির উপরে। এর পাশাপাশি সিএনজি বিকল্প সম্পর্কে কথা বলতে গেলে, সিএনজি বিকল্পের maruti suzuki swift পাওয়া যাবে মাত্র ৬ লক্ষ ৮০ হাজার টাকা থেকে। সাধারণ শোরুমে এই গাড়ির দাম ৭ লক্ষ ৮৫ হাজার টাকা। সৈন্যরা এই গাড়ির উপরে ১ লক্ষ ৪ হাজার ২৪৫ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন

অন্যদিকে মারুতি সুজুকি সুইফট CNG ZXI ভ্যারিয়েন্ট সম্পর্কে কথা বললে সিএসডি থেকে মাত্র ৭,৩৫,০৪২ টাকায় কেনা যাবে এই গাড়িটি। এই গাড়ির সাধারণ এক্স শোরুম মূল্য ৮,৫৩,০০০ টাকা। সিএসটি থেকে কিনলে ১ লক্ষ ১৭ হাজার ৯৫৮ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে । এই গাড়িটি সম্পর্কে যদি একটু বিস্তারিত বিবরণ দেওয়া যায় তাহলে কোম্পানি এই মুহূর্তে এই গাড়ির চারটি ভেরিয়েন্ট নিয়ে আসে, LXI, VXI, ZXI, ZXI+। এই চারটি ট্রিমের মধ্যে VXI ও ZXI ট্রিমে সিএনজি বিকল্প পাওয়া যায়। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। স্বয়ংক্রিয় ৫ স্পিড ট্রান্সমিশন এবং ৫ স্পিড গিয়ার বক্স রয়েছে এই গাড়িতে। এই গাড়ির মাইলেজ ক্ষমতা প্রায় ২২ কিলোমিটার প্রতি লিটার। সিএনজি বিকল্পে এই গাড়ির মাইলেজ ৩০.৯০ কিলোমিটার প্রতি কেজি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026