দেশ

আইপ্যাকের ২৩ জনের বিরুদ্ধে দায়ের মামলা, তৃণমূল-বিজেপি দ্বৈরথের নতুন কেন্দ্রবিন্দু ত্রিপুরা

ত্রিপুরার রাজধানী আগরতলা আটকে দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের বেশ কয়েকজন সদস্যকে। এই নিয়ে বর্তমানে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে প্রশান্ত কিশোরের সংস্থার ওই ২৩ জনকে একটি হোটেলে আটকে রাখা হয়েছিল এবং তারপর তাদেরকে আর বেরোতে দেওয়া হয়নি। এই ঘটনার পরেই ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। বুধবার সকালে তৃণমূলের একটি প্রতিনিধিদল ত্রিপুরা গিয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইন মন্ত্রি মলয় ঘটক এবং আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে আবার জানা গেছে, আইপ্যাক সংস্থার ওই কয়েকজনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে সমন পাঠানো হয়েছে। তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।এ নিয়ে বিমানবন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে মগের মুল্লুক এর মত আচরণ হচ্ছে। আমরা আইপ্যাকের সদস্যদের সঙ্গে দেখা করার আপ্রান চেষ্টা করব।” রিতব্রতর কথায় সায় দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

সঙ্গেই, ব্রাত্য বসু বলেন, “গণতান্ত্রিক দেশে যদি একজন আরেকজনের সঙ্গে দেখা না করতে পারে তাহলে তা অত্যন্ত সাংঘাতিক বিষয়।” ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম নেতা মানিক সরকার তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন এই বিষয়টি নিয়ে। সেই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “বামেদের এই বোধোদয় যত দ্রুত হয় ততই ভালো। তবে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে লড়ার শক্তি তৃণমূলের আছে।” সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ত্রিপুরা যাবেন আর কয়েক দিনের মধ্যেই।

যদিও এই মামলা রুজু প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ” আমাদের রাজ্যে কৈলাসজির বিরুদ্ধে মামলা করা হয়েছে, যোগীজির হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। প্রশাসনিক পদে থাকা বিজেপি নেতাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। আর এখন তো করোনা পরিস্থিতিতে যে কেউ যে কোন রাজ্যে প্রবেশ করতে পারে না। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাদের দাবি আইপ্যাক এর সদস্যরা শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, আর তাতেই তাদের বাধার মুখে পড়তে হলো।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026