ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30 হাজার টাকার বেশি জমা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, RBI একটি নতুন সীমা জারি করেছে

৫০০ থেকে ১০০০ টাকার নোট বন্ধ হয়ে যাবার পরে এখন ২০০০ টাকার নোট প্রচলন থেকে সরে গিয়েছে। এর ফলে নগদ জমা থেকে শুরু করে ব্যাংক একাউন্ট এবং অন্যান্য ব্যাংকের নিয়ম নিয়ে অনেকেই বেশ কৌতুহলী এখন। যদি কোনভাবে কোন নিয়ম হঠাৎ করে বদলে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাদের। এমতাবস্থায় যদি কোন এমন খবর পাওয়া যায় যে অমুক কারণে আপনার ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার মধ্যে আতঙ্ক বাড়তে পারে। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন কি ঘটছে। এমতাবস্থায় বিভ্রান্তিকর খবরও অনেকবার ছড়িয়েছে। এরকমই একটি খবরের সত্যতা সম্প্রতি যাচাই করেছে ভারতের সবথেকে বড় প্রেস সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুর। খবরটি প্রকাশিত হয়েছিল যে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস একটি বড় ঘোষণা করেছেন যে কারো একাউন্টে ৩০ হাজার টাকার বেশি থাকলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়ে পিআইবি তাদের আপডেট জানিয়েছে।

পিআইবি জানিয়েছে, এরকম কোন খবর আদতে সত্যি নয় এবং রিজার্ভ ব্যাংকের গভর্নরের তরফ থেকে কোনরকম নতুন কোন আপডেট নিয়ে আসা হয়নি এই সম্পর্কে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক একাউন্টে কত টাকা রাখতে পারবেন, তার তেমন কোন সীমা নেই। আপনি যত টাকায় ওঠান না কেন সে রকম কোন সীমাবদ্ধতা এখানে থাকে না। তবে এটা গুরুত্বপূর্ণ যে আপনাকে কিন্তু প্রতিটি পয়সা কোথা থেকে এসেছে সেটার হিসাব দিতে হবে ব্যাংককে। ব্যাংকের এই মুহূর্তে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যালেন্সের নিয়ম খুব একটা নেই। সর্বনিম্ন ব্যালেন্সের নিয়ম এখনো কয়েকটি ব্যাংকের রয়ে গেলেও সর্বোচ্চ ব্যালেন্সের নিয়ম কোন ব্যাংকে নেই। তবে হ্যাঁ যদি আপনার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে নিয়মিতভাবে বিষয়টাকে নিয়ে চর্চা করতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার টাকা পয়সা কোন হাত বদল না হয়ে যায়।

দেশে নগদ জমা করার নিয়ম অবশ্যই রয়েছে। আপনি একেবারে আপনার সেভিংস একাউন্টে নগদ এক লক্ষ টাকা জমা করতে পারেন সর্বাধিক। যদি আপনি এক বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে চান তাহলে আপনাকে কিন্তু আয়করের আওতায় আসতে হবে। এর থেকে বেশি টাকা জমা দিতে চাইলে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে পারেন আপনি অথবা চেক ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে পারেন। কিন্তু ক্যাশ ট্রান্সফার করা যাবে না এইভাবে। আরবিআই ব্যাংকে ১০ লক্ষ টাকা বা তার বেশি টাকা জমা বা তোলার উপরে নজর রাখতে এই জাতীয় লেনদেনের পৃথক রেকর্ড তৈরি করার নির্দেশ দিয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026