Bank Update: গুরুত্ব হারালো ATM কার্ড, এই সহজ পদ্ধতি অনুসরণ করে এটিএম কার্ড ছাড়াই তুলুন ১০ হাজার টাকা

বিগত কয়েক বছরে একের পর এক যুগান্তকারী আবিষ্কার মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপ সহজ করে দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য আবিষ্কার হলো এটিএম কার্ড। যেখানে কয়েক বছর আগে ব্যাংক থেকে টাকা তোলার জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হতো গ্রাহকদের, সেখানে আজ মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন গ্রাহকরা। আর গ্রাহকদের এই কাজটি হাতের নাগালে এনে দিয়েছে এটিএম। সামান্য একটি কার্ডের মাধ্যমে খুব সহজেই টাকা তুলতে পারছেন গ্রাহকরা। তবে এবার সেক্ষেত্রেও বিরাট পরিবর্তন এসেছে। এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য এবার থেকে আর প্রয়োজন হবে না এটিএম কার্ড। গ্রাহকরা খুব সহজেই এটিএম কার্ড ছাড়াই ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

কিভাবে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা?

বর্তমানে UPI সিস্টেম মানুষের জীবনকে আরও সহজ করে দিয়েছে। ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা আদান প্রদান করতে পারছেন সাধারণ মানুষ। এমনকি পকেটে নগদ টাকা না নিয়েও জীবিকা নির্বাহ করছেন অনেকেই। তবে যদি আপনার হঠাৎ নগদ অর্থের প্রয়োজন হয় এবং আপনার কাছে এটিএম কার্ড না থাকে, তবে এই ইউপিআই আপনার জন্য পরিত্রাণের ব্যবস্থা করে দিতে পারে। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত এটিএম থেকে তুলতে পারবেন গ্রাহকরা।

টাকা তুলতে অনুসরণ করুন এই পদ্ধতিতে-

১. এটিএম মেশিনের ইউপিআই বিকল্পটি নির্বাচন করুন।
২. কত টাকা তুলতে চান সেটি লিখুন।
৩. এরপর এটিএম মেশিনে প্রদর্শিত হওয়া QR কোর্ড আপনার ফোনে থাকা UPI অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যান করুন।
৪. এরপর পিন নম্বর প্রদান করে নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করুন।

এই পদ্ধতিগুলি অনুসরণ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপর এটিএম থেকে টাকা সংগ্রহ করুন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026