বিনোদন

Yuvika Chaudhary: যুবরাজের পর এবার গ্রেফতার হলেন এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী, পরে পেলেন অন্তর্বতী জামিন

যুবরাজ সিং এর পর একই কারণে গ্রেপ্তার হলেন বিগ বস ৯ খ্যাত বলিউড অভিনেত্রী যুবিকা চৌধুরি। সোশ্যাল মিডিয়াতে বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে গ্রেফতার হন অভিনেত্রী ৷ যুবিকা নাকি তফশিলি জাতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ যা ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে। পরে অবশ্য জামিনে ছাড়া পান। জানা গিয়েছে, হরিয়ানা পুলিশের হাতে গত সোমবার গ্রেফতার হয়েছিলেন যুবিকা। দীর্ঘ তিন ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।

সেই দিনই পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের তর থেকে অভিনেতা প্রিন্স নরুলার স্ত্রীকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। আর এই খবর নিশ্চিত করেছেন যুবিকার আইনজীবী আশোক বিষ্ণোই। তবে এই মামলা এখনো শেষ হয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪শে নভেম্বর হবে।

কি করেছিলেন যুবিকা? গত মে মাসে নিজের একটি ভ্লগে তাঁকে কতখানি খারাপ দেখাচ্ছে সেকথা বলতে গিয়ে একটি অশালীন মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী। এই দিন নিজের ভ্লগে যে শব্দের উল্লেখ তিনি করেছেন, তা হরিজন সম্প্রদায়ের জন্য শুধু অবমাননাকর তা কিন্তু নয়, সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ ও বলে কথা। সোশ্যাল মিডিয়ায় করা এই মন্তব্যের জেরে তিনি প্রকাশ্যে সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু রজত কালসান নামের এক ব্যক্তি হরিয়ানার হাঁসি শহরের পুলিশ থানায় যুবিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এসসি, এসটি বিরোধী মন্তব্যের জেরে যুবিকা গ্রেপ্তার হন।

নিজের দোষের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম আর টুইটারে ক্ষমা চেয়ে যুবিকা লিখেছিলেন, কারুর ভাবাবেগে আঘাত দেওয়ার কোনওরকম ইচ্ছা তাঁর ছিল না। তিনি আরো জানান, ‘ভ্লগে তিনি যে শব্দটা ব্যবহার করেছেন তার অর্থ তিনি জানতেননা। কারুর মনে কষ্ট দেওয়ার কোনও ইচ্ছা বা অভিপ্রায় তাঁর ছিল না। তবুও তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আশা করছেন,তাঁকে ক্ষমা করে দেবেনেয় , অনেক ভালোবাসা’।

উল্লেখ্য,এই একই অভিযোগে গত সপ্তাহে যুবরাজ সিংকে গ্রেফতার করেছিল হরিয়ানা পুলিশ। তাঁর বিরুদ্ধেও রজত কালসান পুলিশকে অভিযোগ জানান। গত বছর ইনস্টাগ্রামে চ্যাটের সময় অপর এক ক্রিকেটারের বিরুদ্ধে যুবরাজ জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026