চারিদিকে মৃত্যু-মিছিল, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা নিয়ে যখন এক আতঙ্কের ঝড় বইছে বিশ্বদরবারে, সেই বেগকে আরেকটু বাড়িয়ে দিয়ে সামনে এলো আরোও একটি চাঞ্চল্যকর তথ্য। শুধু মানুষ নয় এবার করো না পজিটিভ বিড়ালের শরীরে।
মানুষ সামাজিক জীব কিন্তু আজ বাঁচার খাতিরে তাকে বেছে নিতে হয়েছে একাকীত্বতা। সমস্ত রকম সামাজিক ঐক্যবদ্ধতা দূরে রেখে আজ গৃহবন্দী। বেশ কিছু মাসের মধ্যে করোনা এক ভয়াবহ রূপ নিয়েছে গোটা বিশ্বে। এর কবলে পড়ে হাজার হাজার প্রাণ বলি গেছে, কয়েক লক্ষ মানুষ যুঝছে মৃত্যুর সাথে। বড্ড ছোঁয়াচে এই ভাইরাসের হাত থেকে রেহাই মেলেনি প্রাণীকূলেও। বিড়ালের শরীর থেকে এই ভাইরাসের হদিস পাওয়া গেল বেলজিয়ামে।
মানুষের থেকে পশুদের শরীরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। তবে পশুদের শরীরে এই সংক্রমণ নতুন নয়, এর আগেও চীনে দুটি কুকুরের গায়ে এই ভাইরাসের হদিস পাওয়া গেছে বলে জানা গেছে। তাই যতই বিরল হোক এমন ঘটনা নিজেদের পাশাপাশি পোষ্যদের নিয়েও বিশেষ সর্তকতা অবলম্বন করা উচিত, এমনটাই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…